News Flash

  • Home
  • Uncategorized
  • টিটিএএডিসির সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচন ২৩ আগষ্ট
Image

টিটিএএডিসির সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচন ২৩ আগষ্ট

election-websiteনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদস্য রণবীর দেববর্মা গত জানুয়ারী মাসে প্রয়াত হওয়ায় সিমনা তমাকারি (তপশীলি উপজাতি সংরক্ষিত) শূন্য আসনে আগামী ২৩ আগষ্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ শনিবার মহাকরণে জেলা পরিষদের নির্বাচন কমিশনার জি কে রাও সাংবাদিক সম্মেলনে জানান, সিমনা তমাকারি শূন্য আসনে উপ নির্বাচনের দিনক্ষণ স্থীর করা হয়েছে৷ আগামী ২৭ জুলাই এই নির্বাচনী ক্ষেত্রের উপ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ঐদিন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া হবে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ আগষ্ট৷ ছুটির দিন ব্যাতিত ঐ তারিখের মধ্যে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে৷ শ্রীরাও জানিয়েছেন ৫ আগষ্ট মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৮ আগষ্ট বিকাল ৩টা পর্যন্ত৷ ২৩ আগষ্ট সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে৷ গণনা হবে ২৬ আগষ্ট৷ ঐদিন সকাল নয়টা থেকে গণনা শুরু হবে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, গত নির্বাচনে মোট ২৭টি বুথ ছিল৷ এবার তা বেড়ে হয়েছে ৩২টি৷ এই নির্বাচনী ক্ষেত্রে মোট ভোটার ২২ হাজার ৪৮১ জন৷ এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩১ এবং মহিলা ১১ হাজার ২৫০ জন৷ নির্বাচন প্রক্রিয়া ২৯ আগষ্টের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, এই উপ নির্বাচনেক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পশ্চিম ত্রিপুরার জেলা শাসককে জেলা নির্বাচন আধিকারীক এবং মোহনপুর মহকুমার মহকুমা শাসককে নির্বাচন নিবন্ধন আধিকরীক ও রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ শ্রীরাও আরও জানিয়েছেন আজ থেকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত মোহনপুর মহকুমার উক্ত নির্বাচনী ক্ষেত্র এলাকায় নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে৷
এদিকে, শনিবারই জেলা পরিষদের নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক করেছেন৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্ণের উত্তরে তিনি জানিয়েছেন, কোন রাজনৈতিক দলের তরফেই এই দাবী উঠেনি৷ তবে, সম্প্রতি রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর বিষয়টি আগামীদিনে পর্যালোচনা করে দেখা হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top