News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সহসা কাটছে না বিএসএনএল’র রাহুর দশা, ব্যর্থতার ট্র্যাডিশন বজায় রাখলেন জিএম
Image

রাজ্যে সহসা কাটছে না বিএসএনএল’র রাহুর দশা, ব্যর্থতার ট্র্যাডিশন বজায় রাখলেন জিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজ্যে বিএসএনএল’র রাহুর দশা কাটানো হয়তো বা সম্ভব হবে না৷ অন্তত

বিএসএনএল ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার বক্তব্য রাখেন৷ ছবি নিজস্ব৷
বিএসএনএল ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার বক্তব্য রাখেন৷ ছবি নিজস্ব৷

বিএসএনএল ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার আর. রবিচন্দ্রনের স্বীকারোক্তিতে এমনটাই মনে করা হচ্ছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে গত কয়েকদিনের বিএসএনএল মোবাইলের বেহাল পরিষেবার কারণ বর্ননা দিতে গিয়ে তিনি অকপটে অন্যান্য বিষয়েও দূর্বলতা রয়েছে তা স্বীকার করেছেন৷ শুধু মোবাইল নয়, ল্যান্ড লাইন এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে যে বিপর্যয় এরাজ্যে সেকথা মেনে নিয়ে তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে খুব শীঘ্রই বিএসএনএল-কে চাঙ্গা করে তুলতে৷ অবশ্য, বিএসএনএল-কে কবে নাগাদ চাঙ্গা করা সম্ভব হবে সেই বিষয়ে নির্দিষ্ট ভাবে কোন কিছুই জানাতে পারেননি৷ বরং বিএসএনএল’র পরিষেবা বিপর্যয় নিয়ে বর্ননা দিতে গিয়ে অনেকটা অস্বস্তিতে পড়েছেন তিনি৷
এদিন, মোবাইল পরিষেবা নিয়ে বিএসএনএল ত্রিপুরা শাখার কর্তাদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, বিএসএনএল’র আধিকারীকদের কাছে পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেছেন৷ পাশাপাশি শীঘ্রই পরিষেবার মানোন্নয়নের বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছেন৷ বিএসএনএল’র আধিকারীকরা মুখ্যমন্ত্রীকে মোবাইল পরিষেবার বিপর্যস্ত হওয়ার কাহিনী সবিস্তারে জানিয়েছেন৷ শুধু তাই নয় খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করা হবে বলেও মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিএসএনএল ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার রাজ্যের মোবাইল পরিষেবার বিপর্যয়ের জন্য শিলংয়ে যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন৷ এরই সাথে ত্রুটি সারাইয়ের কাজে নিযুক্ত সংস্থা পিজিসিআইএল-কেও দায়ী করেছেন৷ তিনি বলেন, গত ১৮ এবং ২১ জুলাই ও শুক্রবার রাজ্যে মোবাইল পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে৷ শিলং প্রান্তে যান্ত্রিক ত্রুটির কারণেই রাজ্যে মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছিল৷ কিন্তু, তিনি দাবি করে বলেন, যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ তবে, রাজ্যে মোবাইল পরিষেবার যখনই বিপর্যয় ঘটে আগের মতো এবারও অন্যের ঘাড়েই দোষ চাপিয়ে দেওয়ার ট্রেডিশান বজায় রেখেছে বিএসএনএল’র ত্রিপুরা শাখা৷ বিশাল পরিকাঠামো সত্বেও টেলি যোগাযোগের ক্ষেত্রে অন্য রাজ্যের উপর ত্রিপুরাকে কেন নির্ভর করতে হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু জানাতে ব্যর্থ হয়েছেন সংস্থাটির ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার৷ তবে, তাঁর মতে ভৌগোলিক কারণে ত্রিপুরাকে শিলংয়ের উপর নির্ভরশীল থাকতেই হবে৷ তাতে স্পষ্ট আগামীদিনেও মোবাইল বিপর্যয় ঘটলে সংস্থাটির ত্রিপুরা শাখার কর্তাদের করণীয় কিছুই থাকবে না৷ এদিন তিনি নিজে সমস্যা সমাধানের বিষয়ে কেবল উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো পর্যন্ত এক্তিয়ার রয়েছে বলে জানিয়েছেন৷
এদিকে, ল্যান্ড লাইন পরিষেবাটি খুব শীঘ্রই দেওলিয়া হয়ে যাচ্ছে তা জেনারেল ম্যানেজারের বক্তব্যে ফুটে উঠেছে৷ তিনি স্বীকার করেছেন, ল্যান্ড লাইন পরিষেবা দিতে গিয়ে নানা দূর্বলতা ও ঘাটতি রয়েছে৷ রাজ্যের বহু ল্যান্ড লাইন গ্রাহক এই পরিষেবা নিতে চাইছেন না৷ সেই বিষয়েও তিনি অবগত আছেন বলে জানিয়েছেন৷ রাজধানী আগরতলা শহরের নাগেরজলা এবং জয়নগর এলাকার কিছু তথ্য তুলে ধরে তিনি জানান, ঐ এলাকাগুলিতে বেশ কিছু ল্যান্ড লাইন সংযোগ বিপর্যস্ত হয়ে রয়েছে৷ চেষ্টা করা হচ্ছে খুব শীঘ্রই সেগুলি সারাই করার৷ তবে, আগরতলা শহরের অন্যান্য প্রান্ত এমনকি গোটা রাজ্যের বিষয়ে সুনির্দিষ্টভাবে ল্যান্ড লাইন পরিষেবা নিয়ে বিএসএনএল কতটা বেকায়দায় রয়েছে তা জানাতে ব্যর্থ হয়েছেন তিনি৷ ইন্টারনেট পরিষেবাও জনগণের প্রত্যাশা পুরণে ব্যর্থ৷ সেই বিষয়ে তিনি জানান, রাজ্যবাসীকে যে পরিষেবা দেওয়া হচ্ছে তাতে প্রশ্ণ উঠার কোন বিষয় রয়েছে বলে মনে করছেন না৷ তা সত্বেও বহু গ্রাহক ইন্টারনেট পরিষেবা নিয়ে প্রশ্ণ তুলেছেন, সেই কথাও স্বীকার করে তিনি জানান ৫ আগষ্ট ইন্টারনেট গ্রাহকদের সাথে মত বিনিময় করা হবে৷ সেখানে বিভিন্ন ত্রুটি এবং অভিযোগের ভিত্তিতে পরিষেবা আরও উন্নত করা যায় কিনা ভেবে দেখবে বিএসএনএল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top