News Flash

  • Home
  • Uncategorized
  • ঊনত্রিশ জন যাত্রী নিয়ে নিখোঁজ বায়ুসেনার বিমান
Image

ঊনত্রিশ জন যাত্রী নিয়ে নিখোঁজ বায়ুসেনার বিমান

Indian Air Force Flight AN32চেন্নাই, ২২ জুলাই৷৷ চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেল বায়ুসেনার একটি বিমান৷ এএন-৩২ নামক বিমানটিতে মোট ২৯ জন বায়ুসেনা কর্মী ও ৬ জন ক্রু মেম্বার রয়েছেন৷ শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ চেন্নাইয়ের তাম্বারাম থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি৷ বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি৷ নিখোঁজ বিমানের খোঁজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনার ২টি বিমান৷ বঙ্গোপসাগর জুড়ে চলছে তল্লাশি অভিযান৷ বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানটির পোর্ট ব্লেয়ার পৌঁছানোর কথা ছিল৷ কিন্তু সকাল পৌনে নয়টা নাগাদ এএন-৩২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বঙ্গোপসাগরের যে স্থান থেকে বিমানটি নিখোঁজ হয়েছে সেদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৪টি জাহাজকে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top