News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেলের জন্য উদয়পুরে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

জ্বালানি তেলের জন্য উদয়পুরে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

ppetrolনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ জুলাই ৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন গোমতী জেলাশাসক অফিসের কনফারন্সে হলে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছিলেন ঠিক তখনই কৃষকরা ডিজেলের দাবীতে জেলা শাসক কার্যালয়ের কাছে খালি ড্রাম নিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করেন৷
জাতীয় সড়কের বেহা দশায় কারনে রাজ্যে পেট্রোল ডিজেল ও অন্যান্য নিত্যপন্য চাহিদা অনুযায়ী আসছে না৷ মজুত তলানীতে এসে ঠৈকেছে৷ পেট্রোল ও ডিজেলের সঙ্কট মারাত্মক আকার ধারন করেছে৷ যান বাহনের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্যও ডিজেল খুবই জরুরী৷ সেক্ষেত্রে জটিল সমস্যার হয়েছে৷ যান বাহন গুলিকে ডিজেল সরবরাহ করা হলেও কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য ডিজেল দেওয়া হচ্ছে না উদয়পুর কিরন পেট্রোলিয়াম এজেন্সী থেকে৷ ডিজেল পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেন খাদ্য দপ্তর বা খেলা শাসক অফিস থেকে পারমিট নিয়ে আসার জন্য৷ কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে সরকারী ইস্যু করার মতো কেউ নেই৷ কৃষকরা বিমুখ হয়ে ফিরে এসেছেন৷ তাতে ক্ষুব্দ হয়েই কৃষকরা পথ অবরোধ সামিল হন৷
অবরোধের খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ছুটে যায়৷ কৃষকরা যাতে ডিজেল পেতে পারেন সেজন্য পারমিটের উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে তাদেরকে আশ্বাস্থ করা হয়৷ তারপরই তারা পথ অবরোধ মুক্ত করেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top