News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী গৃহবধূ
Image

পণের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ পারিবারিক কলহের দায়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ মৃতার নাম

ফাইল ছবি
ফাইল ছবি

সুমিত্রা দেবনাথ (২৮)৷ স্বামী সুমন দেবনাথ৷ বাড়ি বিশ্রামগঞ্জে৷ মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতেই এই ঘটনা৷ বুধবার সকালে জি বি হাসপাতলে চিকিৎসারত অবস্থায় গৃহবধূ সুমিত্রার মৃত্যু হয়৷ বর্তমানে স্বামী পলাতক৷ তার বিরুদ্ধে সুমিত্রার বাবার বাড়ির পক্ষ থানায় মামলা দায়ের করা হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে নন্দনগরের সুমিরত্রা দেবনাথকে সামাজিক ভাবে বিয়ে করেন বিশ্রামগঞ্জের সুমন দেবনাথ৷ পাত্র পক্ষের দাবী অনুযায়ী বিয়েছে সমস্ত রকম আসবাবপত্র এবং নগদ টাকা দিয়েছিলেন সুমিত্রার বাবা৷ এদিকে, বিয়ের কিছুদিন পর থেকে পণের জন্য সুমিত্রাকে চাপ দিতে থাকে তার স্বামী সুমন ও শ্বশুর বাড়ির লোকজন৷ এর মধ্যে এক সন্তানের জন্ম দেয় সুমিত্রা৷ সে বর্তমানে আট মাসের৷
সুমিত্রার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মঙ্গলবার রাতে সুমন ও সুমিত্রার মধ্যে ঝগড়া হয়৷ অপমান সহ্য করতে না পেরে সুমিত্রা ঘরে থাকা অ্যাসিজের বোতল থেকে অ্যাসিড খেয়ে নেয়৷ সঙ্গে সঙ্গেই তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সুমিত্রা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়৷ পুলিশ অবশ্য এখনও পর্যন্ত অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top