News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সকাশে রাজ্যের ৩ সাংসদ
Image

জাতীয় সড়ক ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সকাশে রাজ্যের ৩ সাংসদ

NH8 PIC1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়ক নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ির সাথে বুধবার দেখা করেছেন রাজ্যের তিন সাংসদ৷ জিতেন্দ্র চৌধুরী, শংকর প্রসাদ দত্ত এবং ঝর্ণা দাস বৈদ্য এদিন নীতিন গডকড়ির সাথে দেখা করে ৮নং জাতীয় সড়ক (সাবেক ৪৪নং জাতীয় সড়ক) এবং ২০৮এ জাতীয় সড়কের করুণ দশার চিত্র তুলে ধরেছেন৷ বেহাল রাস্তার বেশ কিছু ছবিও নীতিন গডকড়িকে দেখিয়েছেন৷
রাজ্যের তিন সাংসদ এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, ত্রিপুরার লাইফ লাইন অচল হয়ে পড়ায় রাজ্যে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ পেট্রো পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুরই মারাত্মক সংকট দেখা দিয়েছে৷
রাজ্যের তিন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীকে আরো জানান, বিশেষ করে পেট্রো পণ্যের আকালের কারণে রাজ্য এক ভয়ানক পরিস্থিতির শিকার৷ দুটি জাতীয় সড়কই শীঘ্রই সংস্কার করার জোরালো দাবি জানান সাংসদরা৷ এরই পাশাপাশি রাজ্যের অন্যান্য ছয়টি জাতীয় সড়কের কাজও দ্রুত শুরু করার অনুরোধ জানান তাঁরা৷
এদিন, কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তত একবার লোয়ারপোয়ায় গিয়ে জাতীয় সড়কের অবস্থা সরেজমিনে দেখার জন্য অনুরোধ জানান সাংসদরা৷ জাতীয় সড়কের অবস্থার কথা শুনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি দুঃখ প্রকাশ করেছেন৷ পাশাপাশি কেন্দ্রীয় ভূতল সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রকের সচিব সঞ্জয় মিত্রকে নির্দেশ দিয়েছেন খুব তাড়াতাড়ি প্রকৌশলী বিশেষজ্ঞদের এক প্রতিনিধি দল লোয়ারপোয়াতে পাঠানোর জন্য৷ শুধু তাই নয়, কেন জাতীয় সড়ক সংস্কার করা যাচ্ছে না সে বিষয়টিও খোঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি৷
এদিকে, রাজ্যের মুখ্যসচিব যশপাল সিং এদিন কেন্দ্রীয় ভূতল পরিবহন সড়ক ও মহাসড়ক মন্ত্রকের সচিব সঞ্জয় মিত্র, আসামের মুখ্যসচিব ভি কে পেপারসেনিয়া এবং এনএইচআইডিসিএল’র এমডি অরুণ কুমারের সাথে জাতীয় সড়ক নিয়ে কথা বলেছেন৷ শুধু তাই নয়, তাদেরকে চিঠি পাঠিয়েও অনুরোধ জানিয়েছেন, রাজ্যের স্বার্থে জাতীয় সড়কের সংস্কারে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জন্য৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top