News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ মানুষের উন্নয়নের ঠিকানা হল ব্লক ঃ মুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ মানুষের উন্নয়নের ঠিকানা হল ব্লক ঃ মুখ্যমন্ত্রী

Shilachariনিজস্ব প্রতিনিধি, শিলাছড়ি, ২০ জুলাই ৷৷ জনগণের সাথে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করে প্রশাসনকে কাজ করতে হবে৷ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হল প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দেয়া৷ যেখানে মানুষ আছে সেখানেই প্রশাসনকে পৌঁছতে হবে৷ আজ করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের নব নির্মিত পাকা ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷
উল্লেখ্য, ৮টি এডিসি ভিলেজ নিয়ে গঠিত শিলাছড়ি ব্লক৷ মোট জনসংখ্যা ১৮১৩৫ জন৷ এর মধ্যে উপজাতি অংশের মানুষ রয়েছেন ১৭,২০৮ জন৷ অন্যান্যরা হলেন ৯২৭ জন৷ পরিবার রয়েছে ৪,১০৮টি৷ পাড়া রয়েছে ৫৬টি৷ ব্লকের পাকা বাড়িটি গড়ে উঠেছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে৷ রাজ্যের সব অংশের সমবিকাশ ও সমৃদ্ধ ত্রিপুরা গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে৷ তিনি বলেন, গ্রামাঞ্চলে অফিস বাড়ি করা মানে গ্রাম স্তরে প্রশাসনকে পৌঁছে দেয়া৷ ব্লক অফিস হল গ্রামীণ মানুষের উন্নয়নের ঠিকানা৷ রাস্তাঘাট, সেচ পানীয় জল, বিদ্যুৎ, কৃষির উন্নয়নে ব্লকের ভূমিকা অপরিসীম৷ ব্লক থেকেই এই সমস্ত উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ব্লক থেকে সব সমস্যার সমাধান নাও হতে পারে৷ যা হবে না, তা মহকুমা শাসক ও জেলা শাসকের দৃষ্টিতে আনতে হবে৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের চেয়ে রাজ্যে শিক্ষা পরিকাঠামো অনেক উন্নত হয়েছে৷ রাজ্য সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া এখন সম্পূর্ণ অবৈতনিক৷ ছাত্রছাত্রীদের মিডডে মিল সহ বিনামূলে পাঠ্য পুস্তক, পোশাক, স্টাইপেন্ড ইত্যাদি দেয়া হচ্ছে৷ কোন শিশু ও ছেলেমেয়ে যাতে শিক্ষাঙ্গণের বাইরে না থাকে তা দেখতে হবে৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য দেয়া হচ্ছে৷ ১০০ শতাংশ শিশুকে টিকাকরণ, ১০০ শতাংশ প্রসব যাতে সরকারী হাসপাতালে করানো যায় সে জন্য মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷ মায়ের ঘর শিলাছড়ি ব্লকেও খোলার জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসককে নির্দেস দেন৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শান্তি-সম্প্রীতি হল উন্নয়নের প্রধান শর্ত৷ শান্তি ছাড়া উন্নয়ন কখনই সম্ভব নয়৷ কেউ যাতে শান্তির পরিবেশ বিনষ্ট করতে না পারে সে জন্য মুখ্যমন্ত্রী সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতে আহ্বান জানান৷
অনুষ্ঠানে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, জনগণের কল্যাণে এই ব্লক বিরাট ভূমিকা নেবে৷ উন্নয়নমূলক কাজের কেন্দ্রবিন্দুই হল মানুষ৷ তিনি উপজাতি কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন৷ এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রিয়মনি দেববর্মা, গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, জেলা শাসক সোনাল গোয়েল৷ স্বাগত ভাষণ দেন শিলাছড়ি ব্লকের বিডিও চন্দ্রজয় রিয়াং৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলাছড়ি বি এ সি’র চেয়ারম্যান বিপাংশু চাকমা৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top