News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী ভাবে চিকিৎসা ব্যবসা, তিনটি নার্সিং হোমকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য দপ্তর
Image

বেআইনী ভাবে চিকিৎসা ব্যবসা, তিনটি নার্সিং হোমকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য দপ্তর

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরে চিকিৎসা ব্যবসার নামে পকেট কাটছে বেশ কিছু বেসরকারী নার্সিং হোম৷ দীর্ঘদিন ধরেই উপযুক্ত পরিকাঠামো ছাড়াই স্বাস্থ্য পরিষেবার নামে চালিয়ে যাচ্ছে প্রতারণা৷ এইসব নার্সিং হোমগুলির বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না৷ বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও প্রশাসন তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ শেষ পর্যন্ত টনক নড়ল স্বাস্থ্য দপ্তরের৷ শহরের তিনটি নার্সিং হোমকে কালো তালিকাভুক্ত করল দপ্তর৷ যে তিনটি নার্সিং হোম ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে সেগুলি হল দেবলোক হসপিটাল, আশা নার্সিং হোম এবং ভলান্টারি হেলথ্ এসোসিয়েশন ত্রিপুরা চুক্ষ হাসপাতাল৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে ছাড়পত্র ছাড়া এই তিনটি বেসরকারী নার্সিং হোম ব্যবসা করে চলেছে৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই নার্সিং হোম ও হাসপাতালকে কালো তালিকাভুক্ত করেছে৷ এই সকল হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে চিকিৎসা করলে কোন ধরনের বিমার সুবিধা ও রি্যাম্বার্সম্যান্ট পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ এই তিনটি নার্সিং হোমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিম জেলার জেলা শাসককে নির্দেশ দিয়েছে৷
কিন্তু, আশ্চর্যের ঘটনা হল জেলা প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ অভিযোগ উঠেছে কোন একটি অদৃশ্য শক্তির ক্ষমতাবলে জেলা প্রশাসন কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে, এই তিনটি নার্সিং হোমে কোন ব্যবসা সংক্রান্ত লাইসেন্স নেই৷ তাছাড়া এই সকল হাসপাতাল ও নার্সিং হোমে অবৈধ কার্যকলাপ চলে আসছে বলে দপ্তরের কাছে অভিযোগ রয়েছে৷ লাইসেন্স না নেওয়া পর্যন্ত এই তিনটি হাসপাতাল ও নার্সিং হোমে ব্যবসা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে৷ কিন্তু, ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা৷ জানা গিয়েছে শাসক দলের নেতার মদতে এই নার্সিং হোম ও হাসপাতালগুলি ব্যবসা চালিয়ে যাচ্ছে৷
প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে বেশ কয়েকটি নার্সিং হোম রয়েছে যেগুলি সরকার ঘোষিত নীতি নির্দেশিকা না মেনে চিকিৎসা পরিষেবার নামে চুটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ ঐসব নার্সিং হোমগুলিতে রোগীদের চিকিৎসার নামে পকেট কাটা হচ্ছে৷ যেখানে রাজ্যের সরকারী স্বাস্থ্য পরিষেবা নিয়ে একের পর এক কলঙ্কময় ঘটনা ঘটে চলেছে সেখানে বাধ্য হয়ে তথাকথিত উন্নত চিকিৎসার জন্য ঐসব নার্সিং হোমগুলিতে যাচ্ছে রোগীদের চিকিৎসার জন্য৷ আর এই অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে পকেট কাটছে নার্সিংহোম কর্তৃপক্ষ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top