News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

নিখোঁজ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

CRIMEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নিখোঁজ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে অমরপুরের সমতল পাড়ায়৷ মৃত যুবকের নাম লক্ষণ পাল৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের এলাকায়ও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সংবাদে প্রকাশ, গত তিনদিন আগে লক্ষণ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তাঁর কোন হদিশ পাওয়া যায়নি৷ এই ব্যাপারে নিখোঁজ যুবকের অভিভাবকরা বীরগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন৷ পুলিশও তথ্য তল্লাসী করেছে৷ কিন্তু কোন সফলতা আসেনি৷ এদিকে, বুধবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরে পরিত্যক্ত জঙ্গলে লক্ষণের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বীরগঞ্জ থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ মৃত যুবকের দেহে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়েছে৷ আশঙ্কা করা হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড৷ তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকেই আটক করতে পারেনি এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের জন্য৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top