News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দেবে কেন্দ্র
Image

বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দেবে কেন্দ্র

education copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হলে তাদের উচ্চ শিক্ষা নিতে কোন অর্থ খরচ করতে হবে না৷ পুরো টাকাই কেন্দ্রীয় সরকার বহন করবে৷ জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হওয়ার পর সরকারি কলেজগুলিতে ঐ ছাত্রছাত্রীরা বিনামূল্যে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে৷ এছাড়া আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তাদের মধ্যে এক লক্ষ টাকার নিচে যাদের আয় তাদের সন্তানদেরও বিনামূল্যে উচ্চ শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷ এক্ষেত্রে তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং সাধারণ ক্যাটাগরি ছাত্রছাত্রীরা যাদের পরিবারের আয়  এক লক্ষ টাকার কম তারা এই সুবিধা পাবেন৷ এছাড়া এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ২৫ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top