News Flash

  • Home
  • Uncategorized
  • আসামের প্রাক্তন মন্ত্রীকে বিঁধলেন বিজেপি সভাপতি
Image

আসামের প্রাক্তন মন্ত্রীকে বিঁধলেন বিজেপি সভাপতি

Biplabনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ আসামের কংগ্রেস সরকারের কারণেই আমাদের আজকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব স্পষ্ট বলেন, আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের কারণে আসাম- আগরতলা জাতীয় সড়কের কোন সংস্কার কাজ হয়নি৷ সংস্কারের পথে তিনি একমাত্র বাধা ছিলেন৷ বিপ্লববাবু দাবি করে বলেন, সম্প্রতি নেডা’র বৈঠকে গিয়ে আসামের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে আসাম-আগরতলা জাতীয় সড়ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার জরুরিভিত্তিতে সংস্কার কাজের জন্য ইতিমধ্যে আসাম সরকারকে ২৮ কোটি টাকা দিয়েছে৷ বিপ্লববাবু জানান, আসাম পূর্তমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন রোদের দেখা মিলতেই আসাম-আগরতলা জাতীয় সড়কের সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হবে৷ কারণ রাস্তার কাজ করতে গেলে বৃষ্টি থাকলে তাতে বাধার সৃষ্টি হয়৷ বিপ্লববাবু জানান, শীতের মরশুম আসার আগেই জাতীয় সড়কের স্থায়ীভাবে সমস্যা সমাধান হবে৷
এদিকে, বুধবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকে নয় জন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি তাদের বরণ করে নিয়েছেন৷ এদের মধ্যে কংগ্রেসের এসটি সেলের চেয়ারম্যান বিমল চাকমা এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী ভৃগুরাম রিয়াং ছিলেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top