News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা চা শ্রমিককে হত্যা, চাপে পড়ে মামলা নিল পুলিশ, ধৃত এক
Image

মহিলা চা শ্রমিককে হত্যা, চাপে পড়ে মামলা নিল পুলিশ, ধৃত এক

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে লুধুয়া চা বাগানে মহিলা শ্রমিককে হত্যার ঘটনায় অবশেষে হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করেছে সাব্রুম থানার পুলিশ৷ উল্লেখ্য, বাগানের নাইটগাইর্ড ভোলা রায় এবং তার ভগ্ণীপতি নিতাই দাস গত শুক্রবার সন্ধ্যা রাতে পিটিয়ে গুরুতরভাবে জখম করে৷ তার ছেলে রুবেল দাসকেও মারধর করেছিল তারা৷ আশঙ্কাজনক অবস্থায় বাগানের মহিলা শ্রমিক চঞ্চলা দাসকে সাব্রুম হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ রাতেই মহিলার মৃত্যু হয়৷ আশ্চর্যজনকভাবে সাব্রুম হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের ময়না তদন্ত না করে অভিযুক্তদের হাতেই মৃতদেহটি তুলে দিয়েছিল৷ অভিযুক্তরা মৃতদেহটি লুধুয়া চা বাগানের জঙ্গলে নিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিল৷ খবর পেয়ে স্থানীয় লোকজনরা বিষয়টি পুলিশকে জানান৷ চাঞ্চল্যকর এই খবরের ভিত্তিতে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি কবর থেকে তুলে পুনরায় হাসপাতালে নিয়ে আসে৷ ম্যাজিস্ট্রেটের সামনে মৃতদেহের ময়না তদন্ত শেষে মৃতদেহটি মৃতার ছেলে ও রুবেল দাস ও তার আত্মীয়স্বজনদের হাতে তুলে দেন৷ এদিকে, মৃতার ছেলে রুবেল দাসকে মামলা না করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা  হচ্ছিল৷ শেষ পর্যন্ত রুবেল দাস বিষয়টি লিখিতভাবে সাব্রুম থানার পুলিশকে জানায়৷ নিহতের পুত্রের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শেষ পর্যন্ত হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করে৷ অভিযুক্ত ভোলা রায় ও নিতাই দাস গ্রেপ্তারের জন্য পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top