News Flash

  • Home
  • Uncategorized
  • জুয়ার বিরুদ্ধে পুলিশী অভিযান জারি, ধৃত আরও তিন জুয়ারী
Image

জুয়ার বিরুদ্ধে পুলিশী অভিযান জারি, ধৃত আরও তিন জুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ থানা এলাকার উত্তর মহারাণীপুর gamblingবাজারে অভিযান চালিয়ে তিন জুয়ারি, জুয়ার বোর্ড সমেত গ্রেপ্তার করে প্রসেনজিৎ দেববর্মা, যুদ্ধ দেববর্মা এবং সঞ্জিত দেববর্মাকে৷ এদিকে সকালে তিন জুয়ারিকে খোয়াই আদালতে পাঠানো হয়৷ দীর্ঘদিন যাবৎ ধরে জুয়ার ব্যবসা রমরমিয়ে বাড়ছিল৷ অবশেষে অভিযান চালায় পুলিশ৷ নেতৃত্ব দেন এসআই রথীন্দ্র দেববর্মা৷ পুলিশ যখন অভিযান চালায় তখন এলাকার মানুষ বাধা দেন৷ এক প্রকার পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ গোটা কল্যাণপুর থানা এলাকায় তীর জুয়ার ব্যবসাও বাড়ছে৷ পাল্লা দিয়ে বাড়ছে দেশি মদের ব্যবসা৷ তাদের কাছ থেকে নগদ অর্থও পায়৷ সর্বনাশা জুয়ার লোভে পরে সর্বস্বান্ত হচ্ছেন এক শ্রেণীর মানুষ৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ প্রতিটি মহকুমা পুলিশ আধিকারীকদের নির্দেশ দেওয়া হয়েছে জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য৷ জানা গিয়েছে, থানাস্তরে একটি কমিটি গঠন করা হয়েছে পুলিশের৷ যারা এই নেশা ও জুয়ার বিরুদ্ধে লাগাতর অভিযান চালাবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top