News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে, রাজ্যে খাদ্য সংকটের আভাস
Image

জাতীয় সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে, রাজ্যে খাদ্য সংকটের আভাস

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুলাই৷৷ ৪৪নং জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কৈলাসহর সহ সারা রাজ্যের পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে৷ সব পাম্পে পেট্রোল নেই, যার ফলে যানবাহন চলাচলে ঘটছে বিঘ্ন৷ সমস্যায় রোগী সহ যাত্রীরা৷ বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল দিনের পর দিন বাড়ছে৷ আগামী কয়েকদিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম দাম ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা এমনি আভাস পাওয়া যাচ্ছে৷ গত ৭-৮ দিনে জিনিসপত্র দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে৷ আলু, পেঁয়াজ, রসুন, ফল, সবজি ইত্যাদি জিনিসের দাম দিনে দিনে বাড়ছে৷ কৈলাসহর বাজারে ঐ সব জিনিস অনেক কম মজুত রয়েছে৷ খোলা বাজারে ব্যবসায়ীদের কাচে তেমন জিনিস মজুত নেই তা দেখা গেছে৷ বড় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে৷ কারণ মাস দেড়েক ধরে আটকে থাকা গাড়ির মধ্যে অনেক জিনিস অকেজো হয়ে গেছে তা চোখে দেখা গেছে৷ গতকাল আসামের লোয়ারপোয়ায় এক লরি চালকের সাথে কথা বলে জানা যায়, এক-দেড় মাস ধরে কয়েক হাজার লরি আটকে পড়েছে৷ রাস্তায় দিবারাত্রি কাটাচ্ছে লরি চালকরা৷ অনেক চালক অসুস্থ হয়ে পড়ছে৷ কয়েক মাইল এলাকার মধ্যে কোন খাবার জিনিস নেই৷ প্রতিদিন বৃষ্টি হচ্ছে কোন জায়গায় দাঁড়ানোর মতো নেই৷ লরি রেখে কোন জায়গায় যাওয়াও যায় না কারণ লক্ষ লক্ষ টাকার মালপত্র গাড়ির মধ্যে খোলা আকাশের নিচে রয়েছে৷ রয়েছে চোরের উপদ্রব৷ এছাড়া অন্য কোন বড় ধরনের দুর্ঘটনা হয়ত ঘটে যাবে সে ভাবে লরির চালকরা লরি রেখে দূরে যেতে পারছে না৷ খুবই কষ্টের মধ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার লরির চালক দিন কাটাচ্ছে রাস্তার পাশে৷ জানা যায় প্রায় ৫ হাজারের উপর লরি আটকে পড়েছে৷ গত শুখা মরশুম থেকেই ধূলোবালি কারণে লরি সহ অন্যান্য যানবাহন চলাচল করতে অনেক সমস্যা হয়েছে৷ রাস্তায় বড় বড় গর্ত হয়েছে তা কিন্তু বর্ষার পূর্বে হয়েছে৷ কেন্দ্র ও আসাম সরকার আগাম কোন পদক্ষেপ যদি নেয় তাহলে এই সমস্যা হত না৷ আর ত্রিপুরাবাসী আজ এই দুর্যোগের শিকার হত না৷ কুকিতল কাঁঠালতলী হয়ে বিকল্প যে রাস্তা সে রাস্তা দিয়ে কিছু কিছু মালপত্র ত্রিপুরায় এসেছিল সে রাস্তা গত কয়েকদিন বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ সম্ভবত আজকালের মধ্যেই সে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে৷
এই প্রতিবেদক আজ এই রাস্তার অবস্থা সরেজমিনে দেখে এসেছে৷ ত্রিপুরার হাজার হাজার রোগী, শিলচর ও মাকুন্দার হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেন কারণ ত্রিপুরার চিকিৎসার উপরে অনেকের আস্থা নেই৷ যার ফলে আসামে গিয়ে চিকিৎসা পরিষেবা নেন৷ ঐসব রোগীরা আজ রাস্তার কারণে বিপাকে পড়েছে৷ জাতীয় সড়ক উন্নত করার জন্য অনেক আন্দোলন হয়েছে৷ কিন্তু কোন সরকার সময় মতো পদক্ষেপ নেন নি যার ফলে এই দুর্ভোগ জানা গেছে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে এক গর্ভবর্তী মহিলা প্রসব হয়েছে আশপাশে কোন বাড়িঘর নেই৷ জলের জন্য অনেক হাহাকার করতে হয়েছে ঐ মহিলার সঙ্গে থাকা নিকট আত্মীয়দের৷ আগে পিছে অনেক গাড়ি থাকার কারণে কোথাও যাওয়া সম্ভব হয়নি৷ অনেক বেশি ভাড়া দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় আটকে এই ধরনের সমস্যা ঘটছে তা গতকাল সরেজমিনে গিয়ে খবর পাওয়া যায়৷ এদিকে চুড়াইবাড়ি থেকে প্রায় ২০-৩০ কিলোমিটার জাতীয় সড়কের অবস্থা বিপদজ্জনক করে ঠিক হবে তা বলা মুশকিল৷ কুকিতল হয়ে বিকল্প রাস্তা দিয়ে কিছু মালপত্র ও পেট্রোল রাজ্যে গত কয়েক দিনে ঢুকলেও আজ থেকে ঐ রাস্তা বন্ধ হয়ে যাবে৷ ঐ রাস্তা দিয়ে আর যানবাহন চলাল সম্ভব হবে না বিপজ্জনক অবস্থা দাড়িয়েছে৷ সব মিলিয়ে ত্রিপুরার জনসাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি দাম দিয়েও পাবে না কারণ জিনিস রাজ্যে আসলে তা ব্যবসায়ীরা বাজারে নিয়ে আসবেন৷ তা আর হয়ত কবে স্বাভাবিক হবে এটা বলা যাচ্ছে না৷ রাজ্যে সরকার রাজ্যবাসীকে বাঁচাতে জিনিসপত্রের জন্য হেলিকপ্ঢার ব্যবহার করার প্রয়োজন হতে পারে৷ এর মূল কারণ হল রাস্তায় আটকে থাকা হাজার হাজার লরির মাল তো আর ট্রেনে আনতে পারবে না৷ নতুন করে ট্রেন দিয়ে ব্যবসায়ীরা মাল যদি আনতে পারেন তবেই ত্রিপুরায় মানুষ খাবার জিনিস পেতে পারে৷ তবে রাজ্যের ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়ে যাবে৷ দীর্ঘদিন আটকে থাকার জন্য লরির মধ্যে রোদে বৃষ্টিতেই অনেক মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে৷ সে ক্ষতির দায় কে নেবে৷ কারণ রাজ্যবাসী জাতীয় সড়ক উন্নত করার জন্য অনেক বছর পূর্বে থেকে দাবি করে আসছে৷ রাজ্যে সরকার যদি দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ না করে তবে ত্রিপুরাবাসী কিছুদিনের মধ্যেই বড় ধরনের দুর্ভোগে পড়ে যাবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top