News Flash

  • Home
  • Uncategorized
  • সবাই একসঙ্গে কাজ করা যাক, বাদল অধিবেশনের শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর
Image

সবাই একসঙ্গে কাজ করা যাক, বাদল অধিবেশনের শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর

PMনয়াদিল্লি, ১৮ জুলাই ৷৷ ‘সবাই একসঙ্গে কাজ করা যাক’, সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, এটা পরিষ্কার যে, সবাই উৎপাদনশীল বিতর্কের জন্য মেজাজে রয়েছে৷ তাই দেশের অগ্রগতির জন্য কাজ করতে হবে৷ বিরোধীদের পাশে পাওয়ার আশা রেখে প্রধানমন্ত্রী জানালেন, গত কয়েকদিন বিরোধী দলনেতাদের সঙ্গে কথা বলেছেন৷ সকলেই ভাল কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন৷ যদিও দিন গড়াতেই সংসদে অন্য ছবি দেখা গেল৷ বাদল অধিবেসনের প্রথম দিনেই সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার ডেরেক ওব্রায়েনরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানালেন৷ লোকসভার ভিতরে এদিন অধিবেসনে সকাল সকালই মুলতুবি হয়ে গেল৷ তবে বিরোধীদের বিক্ষোভে নয়৷ সম্প্রতি মধ্যপ্রদেশের সাংসদ দলপত সিং পর্যন্ত প্রয়াত হয়েছেন৷ তার প্রতি শ্রদ্ধা জানিয়েই এদিনের জন্য সভা মুলতুবি হয়ে যায়৷ তার আগে অধিবেশনের শুরুতে লোকসভায় নতুন মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যসভায় এদিন শপথ নিলেন নতুন সাংসদরা৷
রাজনৈতিক মহলে, ধারণা প্রধানমন্ত্রী যতই অনুরোধ করুন, বাদল অধিবেসনের বাকি ১৯ দিন মোটেও মসৃণভাবে চলবে না৷ কাশ্মীর পরিস্থিতি, অরুণাচল প্রদেশ নিয়ে সুপ্রিমকোর্টের রায়, ভারতের এনএসজি গোষ্ঠীর স দস্য হতে না পারা এসব নিয়ে তেতে উঠতে পারে সভা৷ অন্যদিকে মোদী সরকার আশাবাদী, এই অধিবেশনেই জিএসটি বিল পাস করানো যাবে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top