News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের স্বার্থ নিয়ে মাথা ব্যাথা নেই বিরোধীদের, বামফ্রন্টকে হঠানোই তাদের মূল লক্ষ্য ঃ বিজন
Image

জনগণের স্বার্থ নিয়ে মাথা ব্যাথা নেই বিরোধীদের, বামফ্রন্টকে হঠানোই তাদের মূল লক্ষ্য ঃ বিজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ নানা উদ্ভুত সমস্যার মাঝে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সারা রাজ্যে তিন দফা

সাংবাদিক সম্মেলন বিজন ধর৷ ছবি নিজস্ব৷
সাংবাদিক সম্মেলন বিজন ধর৷ ছবি নিজস্ব৷

দাবির ভিত্তিতে প্রচারাভিযান কর্মসূচী সম্পন্ন করল সিপিআইএম রাজ্য কমিটি৷ উদ্ভুত সমস্যা বলতে দলের রাজ্য সম্পাদক বিজন ধর স্পষ্ট বললেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইপিএফটি এবং আইএনপিটি নানাভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেও এই কর্মসূচীকে সর্বাঙ্গীণভাবে সফল হতে আটকাতে পারেননি৷ মূলত, নিত্যপণ্যের দাম কমানো, বেকার সমস্যার সমাধান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতেই সাতদিনব্যাপী প্রচারাভিযান কর্মসূচী পালন করেছে সিপিএম রাজ্য কমিটি৷ দলের রাজ্য সম্পাদক বিরোধী দলগুলির উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, রাজ্যের ঐ সমস্ত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের কোন মাথা ব্যথা নেই৷ কেবল শাসক দলের হাত থেকে এই রাজ্যকে মুক্ত করাই তাদের লক্ষ্য৷
সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজনবাবু বলেন, দলত্যাগের নাম করে তৃণমূল কংগ্রেস, বিজেপি ঐ কর্মসূচী চলাকালীন সময়ে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করার আপ্রাণ চেষ্টা করেছে৷ সিপিএম থেকে মানুষ দলত্যাগ করছে বলে সারা রাজ্যের কাছে বিভ্রান্তি ছড়িয়েছে৷ তা সত্ত্বেও এই প্রচারাভিযান কর্মসূচীর সফলতা আটকাতে পারেনি৷ এদিন, তিনি এক তথ্য তুলে ধরে জানান, গত সাতদিনে জেলাভিত্তিক ১১৬০টি পদযাত্রা সংগঠিত করা হয়েছে৷ তাতে ২ লক্ষ ২১ হাজার ৮৫৩ জন অংশগ্রহণ করেছে৷ বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি জানান, উত্তর জেলায় ১১৭টি পদযাত্রা সংগঠিত করা হয়েছে৷ তাতে ১৮ হাজার ৪৯৭ জন অংশ নিয়েছেন৷ ঊনকোটি জেলায় ১০৮টি পদযাত্রায় ১৮ হাজার ৪৪৫ জন অংশ নিয়েছেন৷ ধলাই জেলায় ১৫১টি পদযাত্রায় ৩৩ হাজার ১৪ জন অংশগ্রহণ করেছেন৷ খোয়াই জেলায় ১৩৬টি পদযাত্রায় ৩৬ হাজার ৫৮৫ জন অংশগ্রহণ করেছেন৷ পশ্চিম জেলায় ১৮৯টি পদযাত্রায় ৩৭ হাজার ৬৯৩ জন অংশগ্রহণ করেছেন৷ সিপাহিজলা জেলায় ১৪৭টি পদযাত্রায় ২৪ হাজার ৬৭৩ জন অংশগ্রহণ করেছেন৷ গোমতী জেলায় ১৯০টি পদযাত্রায় ২৯ হাজার ৪২০ জন এবং দক্ষিণ জেলায় ১২২টি পদযাত্রায় ২৩ হাজার ৫২৬ জন অংশগ্রহণ করেছেন৷
বিজনবাবু এদিন বলেন, এই কর্মসূচী চলাকালীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সিপিএমের আন্দোলনকে ভোতা করার বহু চেষ্টা করেছে৷ রাজ্যবাসীর মানসিকতা দুর্বল করার উদ্দেশ্যেই তারা এই সমস্ত কাজ করেছে৷ এদিন তিনি স্পষ্ট বলেন, রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল নানা জমায়েত করছে৷ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে৷ কেউ রাজ্যভাগের দাবি তুলছে, আবার কেউ রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে৷ কিন্তু কৃষকদের সমস্যা, এমনকি সাধারণ মানুষের নিত্যদিনের কষ্ট তাদের কাছে কোন গুরুত্ব রাখে না৷ বিজনবাবু ক্ষোভের সুরে বলেন, বিরোধীদের কাছে এরাজ্য থেকে বামফ্রন্টকে হটানোই মূল লক্ষ্য৷ জনগণের ইস্যু তাদের কাছে কিছুই নয়৷ তার বক্তব্য, খুব শীঘ্রই বিরোধীদের প্রতি রাজ্যবাসীর মোহ ভঙ্গ হবে৷
এদিন তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশেই গত সাতদিনে নিত্যপণ্যের দাম কমানো এবং বেকার সমস্যা নিয়ে প্রচারাভিযান চালিয়েছে সিপিএম৷ এরাজ্যে সিপিএম রাজ্য কমিটি ঐ সমস্যাগুলির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এর অচলাবস্থা উত্তরণে কেন্দ্রের কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিটিও ছিল এই কর্মসূচীতে৷ এদিকে, আগামী ২ সেপ্ঢেম্বর ট্রেড ইউনিয়নগুলির ডাকে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট রাজ্যেও পালিত হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top