News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুর বাড়ছে বাড়ছে চুরি, ব্যবসায়ীরা ক্ষুব্ধ পুলিশের ভূমিকায়
Image

অমরপুর বাড়ছে বাড়ছে চুরি, ব্যবসায়ীরা ক্ষুব্ধ পুলিশের ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ অমরপুরে চুরির ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ অমরপুর মোটরস্ট্যান্ড সংলগ্ণ তিনটি দোকানে একই রাতে চুরি হয়েছে৷ পুলিশ তিন চোরকে পাকড়াও করেছে৷ অপর দুজন পলাতক৷ অমরপুরের চোরের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে৷ রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত৷  অমরপুর মোটরস্ট্যান্ড সংলগ্ণ তিনটি দোকানে একই রাতে চুরির ঘটনা ঘটেছে৷ সুমন ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী ও সুদীপকান্তি পালের দোকানে হানা দিয়ে দুই লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ এব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ তিনজনকে আটক করেছে৷ তারা হল হাজ জমাতিয়া, পদ্মহরি জমাতিয়া ও  আসুংমনি জমাতিয়া৷ অপর দুজন পলাতক৷ এর আগেও অমরপুরে এধরনের চুরির ঘটনা ঘটেছে৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top