News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যগুলির অধিকার খর্ব করা হচ্ছে, আন্তঃরাজ্য পর্ষদের সভায় মুখ্যমন্ত্রী
Image

রাজ্যগুলির অধিকার খর্ব করা হচ্ছে, আন্তঃরাজ্য পর্ষদের সভায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ১৬ জুলাই৷৷ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে কেন্দ্রের সাথে একজোট হয়ে চলার

শনিবার রাষ্ট্রপতি ভবনে আন্তঃরাজ্য পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনারত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
শনিবার রাষ্ট্রপতি ভবনে আন্তঃরাজ্য পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনারত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

পরামর্শ দিয়েছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ রাজ্যগুলির অধিকার খর্ব করা হচ্ছে৷ কেন্দ্র রাজ্যের সমন্বয় নিয়ে এই চাপানউতোর উঠে এল শনিবার দিল্লীতে অনুষ্ঠিত আন্তঃরাজ্য পর্ষদের বৈঠকে৷ এদিন,
দেশের অভ্যন্তরীণ সুরক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে রাজ্যগুলিকে গোয়েন্দা সংক্রান্ত তথ্য কেন্দ্রের সঙ্গে বিনিময় করার পরামর্শ দিয়েছেন তিনি৷ এই বিনিময়ের মাধ্যমে সচেতন ও আপডেটেড থেকে সুরক্ষা আঁটসাট করা যেতে পারে বলে জানান তিন৷ পাশাপশি দেশের সার্বিক উন্নয়নে রাজ্য কেন্দ্র কাঁধে কাঁধ মিলিয়ে চলার পরামর্শ দেন তিনি৷
রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে বৈঠকে মোট ৩১ জনের সঙ্গে আলোচনা করেন তিনি৷ বৈঠকে প্রধানমন্ত্রী রাজ্যগুলির বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন৷ উপস্থিত মুখ্যমন্ত্রীদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে অনুরোধ করেছেন তিনি৷ পড়ুয়াদের শুধুমাত্র পঁুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে সার্বিক বৃদ্ধির স্বার্থে তৈরি করার পরামর্শ দেন তিনি৷ গত দশ বছর পরে কেন্দ্র রাজ্য বৈঠক আয়োজন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ তাঁর মতে, এই বৈঠকের মাধ্যমে গণতন্ত্র, সমাজ এবং শাসনব্যবস্থা উন্নত হবে৷ তিনি আরও বলেছেন, ১৪ তম অর্থ কমিশনের সুপারিশ মঞ্জুর হওয়ার ফলে রাজ্যগুলি কর বাবদ আরও বেশি অর্থ পাবে৷ পঞ্চায়েত এবং পুরসভাগুলি ২ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা পাবে৷ কয়লা খনির নিলামের ফলে রাজ্যগুলি ৩৩৫ লক্ষ কোটি টাকা পাবে৷ এছাড়া অন্যান্য খনির নিলাম থেকে আরও ১৮ হাজার কোটি টাকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷
এদিকে, এদিন রাষ্ট্রপতি ভবেন আন্তঃরাজ্য পর্ষদের এই বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এখন থেকে এই গুরুত্বপূর্ণ বৈঠক যেন বছরে কমপক্ষে একবার আয়োজন করা হয়৷ তিনি বলেন, এই বৈঠক দেশের অবস্থার উপর আলোকপাত করার, আলোচ্য বিষয় ও অসন্তোষ সম্পর্কে আলোচনা করার এবং এসবের সাফল্য ও অসাফল্যের উপর চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন ক্ষমতা প্রদানের ক্ষেত্রে সাংবিধানিক নিয়ন্ত্রণ ও ভারসাম্যকে অবহেলা করে রাজ্যগুলিকে বঞ্চিত করা হচ্ছে৷ অর্থাৎ রাজ্যগুলির সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে৷ তাই রাজ্যগুলির কাছে আরো বেশি ক্ষমতা ও কতৃত্ব হস্তান্তর করার প্রস্তাব দিয়েছেন৷ বহু কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় ত্রিপুরার মত রাজ্যে উন্নয়নমূলক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে৷ তিনি দাবী করেছেন কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টনের অনুপাত যেন কমপক্ষে ৫০ঃ৫০ হয়৷
বৈঠকে মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদ ইস্যুতে বলেন, দেশের মধ্যে সন্ত্রাসবাদ, মৌলবাদ ইত্যাদি সমস্যা এখনো রয়েছে৷ রাজ্য ও কেন্দ্রের মধ্যে গোেেয়ন্দা তথ্য আদান প্রদানের ব্যাপারটিকে ত্রিপুরা সরকার স্বাগত জানাচ্ছে৷ তবে, আইন শৃঙ্খলা দেখাশোনার বিষয়টি রাজ্যের অন্তর্গত৷ এই প্রসঙ্গে মানিক সরকার বলেন, গোয়েন্দা তথ্য ভাগাভাগির ব্যাপারে ব্যবস্থা করতে গিয়ে যেন রাজ্যগুলির ক্ষমতা খর্ব করা না হয়৷ অভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে পুঞ্চি কমিশনের সুপারিশগুলি যদি গৃহীত হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে৷ সাধারণ আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে সংবিধান প্রদত্ত কোন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার বিষয়টি রাজ্যগুলি কোন দিন মেনে নেবেনা৷ তাই কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী মানিক সরকার পরামর্শ দিয়েছেন, কোন অজুহাতে রাজ্যের ক্ষমতা খর্ব করার বিষয়টি কেন্দ্রীয় সরকার যেন পরিত্যাগ করে৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি, রাজ্যের কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন, রেগা প্রকল্প সহ বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top