News Flash

  • Home
  • Uncategorized
  • সালিশি সভায় মহিলাকে জুতোর মালা পরিয়ে বর্বরোচিত নির্যাতন
Image

সালিশি সভায় মহিলাকে জুতোর মালা পরিয়ে বর্বরোচিত নির্যাতন

domestic violanceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্যে নারী নির্যাতনের একের পর এক বর্বরোচিত ঘটনা প্রকাশ্যে আসছে৷ অবৈধ প্রণয়ের সূত্রে বিয়ে করার অপরাধে এক মহিলাকে বেধরক মারধর করে জুতোর মালা পড়িয়ে ঘুরানো হয়েছে গ্রাম্য সালিশি সভায়৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কমলপুর মহকুমার উত্তর মরাছড়া গ্রামে শুক্রবার সকালে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ নির্যাতিতা মহিলার নাম সিখা দাস৷
সংবাদে প্রকাশ, কমলপুরের উত্তর মরাছড়া এলাকার বাসিন্দা সমীরণ দাস৷ তার প্রথম পক্ষের স্ত্রী সরস্বতী দাস৷ অভিযোগ উঠেছে সমীরণ দাসের সঙ্গে এলাকারই স্বামী পরিত্যাক্তা মহিলা শিখা দাসের অবৈধ প্রণয়ের সম্পর্ক রয়েছে৷ সমীরণ ও শিক্ষখার সম্পর্কের বিষয়ে এলাকার জনগণও অবহিত রয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায়শয় সমীরণ ও তার প্রথম পক্ষের স্ত্রী সরস্বতীর মধ্যে বিবাদ হতো৷ বুধবার সকালে, সমীরণ দাস তার প্রেমিকা শিখা দাসকে নিয়ে পালিয়ে যায়৷ তারা বিয়েও করে ফেলে৷ বিয়ের পর দুজনেই দক্ষিণ জেলার শান্তিরবাজারের এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিল৷
এদিকে, এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে এলাকার লোকজন নিয়ে শান্তির বাজার ছুটে যায় সরস্বতী দাস৷ সেখান থেকে সমীরণ ও শিখাকে মরাছড়া গ্রামে নিয়ে যায়৷ গ্রামের পঞ্চায়েত সদস্য সমুতি সংনামির বাড়িতে বসে সালিশি সভা৷ এই সভায় বেশ কয়েকজন মাতববর সহ লোকজন উপস্থিত ছিল৷ সভায় শুরু হয় বিচার প্রক্রিয়া৷ সরস্বতী সহ গ্রামের লোকজন সমীরণ ও শিখাকে মারধর করে৷ মাতববরদের নির্দেশে শিখার গলায় জুতোর মালা ঝুলিয়ে বাড়ির উঠানো ঘুরনো হয়৷ গ্রামের লোকরা এই ঘটনা উপভোগ করে৷ জুতো গলায় দিয়ে উঠানে ঘুরানোর সময় সরস্বতী সহ গ্রামের মহিলারা অনবরত কিল, থাপ্পর, লাথি দিতে থাকে৷ তাকে চুলে ধরে উঠানে ফেলে মারধর করে৷ তাদের রোষাণল থেকে বাদ যায়নি সমীরণ দাসও৷ তাকে পঞ্চায়েত সদস্য ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে সরস্বতী সহ অন্যান্য লোকজন বেধরক মারধর করে৷ একসময় শিখা ও সমীরণ অজ্ঞান হয়ে পড়ে৷ তাদের মাথায় জল দিয়ে সুস্থ করে তুলে সালিশি সভায় উপস্থিত লোকজন৷
প্রকাশ্যে এই ধরণের বর্বরোচিত নির্যাতন চলতে থাকে শিখা দাসের উপর৷ প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসনে৷ পর খবর দেওয়া হয় কমলপুর থানায়৷ পুলিশ গিয়ে শিখা ও সমীরণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ যদিও পুলিশ পঞ্চায়েত সদস্যা সুমতি সংনামি ও সরস্বতী সহ অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ এই প্রসঙ্গে পঞ্চায়েত সদস্যার বক্তব্য তিনি কিছুই জানেন না৷ সরস্বতী দাস তার স্বামী সমীরণ দাস ও শিখা দাসকে তার বাড়িতে নিয়ে আসে৷ তারপর এলাকার লোকজন তাদের উপর হামলা চালায়৷ পঞ্চায়েত সদস্যা জানিয়েছেন, এই ধরণের ঘটনা ঘটলে পঞ্চায়েতের সালিশি সভায় তা মিটমাট করে দেওয়ার রেওয়াজ রয়েছে এখানে৷ তাই বিষয়টি পুলিশকে জানানোর প্রয়োজন হয়নি৷
এদিকে, এর আগেও কমলপুর মহকুমায় অনুরূপ ঘটনা ঘটেছে৷ তখনও সালিশি সভায় গ্রাম্য মাতববররা বর্বরোচিত নির্যাতন করেছিল এক মহিলার উপর৷ রাজ্যের বিভিন্ন স্থানে একের পর এক এই ধরণের ঘটনায় রাজ্যের শাসক গোষ্ঠীর একাংশ যে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে কোন দ্বিধা বোধ করছে না তা সম্পষ্ট হয়ে উঠছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top