News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা নাবালিকা গৃহপরিচারিকার
Image

গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা নাবালিকা গৃহপরিচারিকার

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক নাবালিকা পরিচারিকা৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উদয়পুরের পালাটানা এলাকায়৷ ঐ নাবালিকার নাম দেবশ্রী দেবনাথ (১১)৷ সংবাদ সূত্রে জানা গিয়েছেষ দেবশ্রী পালাটানার বাসিন্দা প্রাণকৃষ্ণ নন্দি আশঙ্কাজনক এবস্থায় মেয়েটিকে জি বি হাসপাতালে ভর্তি করিয়ে দেন৷ কিন্তু, এরপর নাবালিকা পরিচারিকার কোন খোঁজ খবর নেয়নি৷ জানা গিয়েছে, তিন বছর ধরে উদয়পুর কাঞ্চননগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ নন্দির বাড়িতে পরিচারিকার কাজ করছে দেবশ্রী৷ গত দুদিন আগে গৃহস্বামী প্রাণকৃষ্ণ মেয়েটিকে বকুনি দেয়৷ তা সহ্য করতে পারেনি৷ অপমানে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ বাড়ির লোক তা  আঁচ করতে পারায় অল্পেতে রক্ষা পায় এই নাবালিকা পরিচারিকা৷ রাতেই দেবশ্রীকে তার মালিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন৷ বর্তমানে সে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এদিকে, দেবশ্রীর পরিবারের লোকজন অভিযোগ করেছেন গত কয়েকমাস যাবৎ গৃহস্বামী তাকে পারিশ্রমিক দিচ্ছেন না৷ এই নিয়ে প্রাণকৃষ্ণের সাথে বাকবিতন্ডা হয়৷ এরপরই প্রাণকৃষ্ণ অকথ্য গালাগাল দেয়৷ এই কারণেই আত্মহননের চেষ্টা করেছে দেবশ্রী৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top