News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া মাল নিয়ে আসামে পালাবার পথে পেঁচারথলে আটক চার দাগী চোর
Image

চুরি যাওয়া মাল নিয়ে আসামে পালাবার পথে পেঁচারথলে আটক চার দাগী চোর

thiefনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ী, ১৩ জুলাই ৷৷ মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি সহ সরঞ্জাম চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় পেচারথল থানার পুলিশের হাতে ধরা পড়লো চার দাগী চোর৷ আজ কাক ভোরে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পেচারথল থানার পুলিশ টিআর০১এইউ-০৫১২ নাম্বারের ইকো গাড়িটি আটক করে৷ গাড়িটিতে বাবুটিলার এয়ারটেল মোবাইল টাওয়ার ব্যাটারি সহ সরঞ্জামগুলি পায় পুলিশ৷ আটক করা হয় চার দাগী চোর সঞ্জিত পাল, অজয় দেব, অনিল দেবনাথ, লিটন দেবরায় কে৷ প্রসঙ্গত উত্তর ও ঊনকোটি জেলায় মোবাইল টাওয়ার এর ব্যাটারি চুরির ঘটনা নতুন নয়৷ একটি আন্তরাজ্যের চোর চক্র সক্রিয় রয়েছে বহু দিন ধরে৷ রাজ্য থেকে ব্যটারিগুলি প্রতিবেশী আসাম রাজ্যে নিয়ে বিক্রি করছিলো তারা৷ পেচারথল থানার পুলিশ ব্যাটারি চোরদের ধরে বহুতথ্য জানতে পারবে বলে আশা করা যাচ্ছে৷ পুলিশ ধৃত চার চোরকে জিজ্ঞাসাবাদ করছে৷
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের বিভিন্ন স্থানে মোবাইল ও গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে বেশ কয়েকজন চোরকে৷ এই চোরেরা চুরি করা ব্যাটারি বহিঃরাজ্যে বিক্রি করে দিচ্ছে৷ পুলিশ তদন্ত করছে বহিঃরাজ্যের পান্ডাদের জালে তুলতে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top