News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ইনার লাইন পারমিটের দাবীতে গণবস্থান আইএনপিটির যুব সংগঠনের
Image

এডিসিতে ইনার লাইন পারমিটের দাবীতে গণবস্থান আইএনপিটির যুব সংগঠনের

IYPTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ সমতল এলাকায় শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলি যখন বিভিন্ন ইস্যুতে আন্দোলনে সামিল হয়েছে ঠিক তেমনি পাহাড়ি এলাকায় উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলি জনজাতিদের বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয়েছে৷ এসব দাবি সরকার ও প্রশাসনের নজরে আনার লক্ষ্যে তারা পাহাড়ের গন্ডি ছাড়িয়ে শহর এলাকাতে গণবস্থান সহ নানা ধারায় আন্দোলন সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ স্থানে গণবস্থান পালন করা হয়৷
এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু, ইন্দিরা মুজিব চুক্তি বাস্তবায়ন সহ রাজ্যের জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ছয় দফা দাবির ভিত্তিতে আইএনপিটি দলের যুব সংগঠন মঙ্গলবার ছয়ঘন্টার গণবস্থান পালন করে৷ এদিন স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ স্থানে এই গণবস্থান পালিত হয়৷
রাজ্যের জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ছয় দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার আগরতলায় ছয় ঘন্টার গণবস্থান পালন করল আইএনপিটির যুব সংগঠন ইন্ডিজেনাস ইয়ুথ ফেডারেশন অব তুইপ্রা৷ এদিন স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ স্থানে এই গণবস্থান পালিত হয়৷ আইএনপিটিরছয় দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, ১৯৭১ সালের ২৫ মার্চ এর পর আগত সব অনুপ্রবেশকারীদের বিদেশি চিহ্ণিত করে দেশ থেকে বিতরণ করা, এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা, রাজ্য বিধানসভার ৫০ শতাংশ আসন জনজাতিদের জন্য সংরক্ষণ করা, কেন্দ্রীয় বন আইন সঠিকভাবে কার্যকরা প্রভৃতি৷ এদিন গণবস্থান চলাকালীন সময়ে আইএনপিটির সাধারণ সম্পাদক এই সংবাদ জানান৷ এদিন সকাল ১১টায় এই গণবস্থান শুরু হয়৷ বিকেল পাঁচটা আইএনপিটির বিভিন্ন নেতৃববৃন্দ বক্তব্য রাখেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top