News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে শিক্ষার মান বাঁচাতে এবার অতর্কিত পরিদর্শনে খোদ শিক্ষামন্ত্রীর
Image

বিহারে শিক্ষার মান বাঁচাতে এবার অতর্কিত পরিদর্শনে খোদ শিক্ষামন্ত্রীর

biharপটনা, ১২ জুলাই (হি.স.) : বিহারে শিক্ষার মান বাঁচাতে এবার নড়েচড়ে বসল সরকার| রাজ্য থেকে দেশের সর্বত্র বিহারের শিক্ষার মান নিয়ে সবাই আঙুল তুলেছে| প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়েও| আর এবার এই সম্মান রক্ষায় খোদ নড়েচড়ে বসেছেন বিহারের শিক্ষামন্ত্রীও| এবার তিনি অতর্কিতভাবে ঢুকে পড়ছেন বিহারের স্কুলে স্কুলে|
সোমবার শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি হঠাত্ পৌঁছে গেলেন বিহারের বক্সার জেলার ধিরি হাইস্কুলে| এদিন তিনি বিদ্যাচল থেকে কাজ সেরে ফেরার পথেই ওই স্কুলের পড়াশোনার হাল হকিকতের তদারকি করতে ঢুকে পড়লেন| মন্ত্রীর এমনভাবে আসায় স্বভাবতই অপ্রস্তুতে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ| তদারকির মাঝেই তিনি দশম শ্রেণির ক্লাসরুমে গিয়ে সোজা গিয়ে বসে পড়েন ছাত্রদের সাথে| সেখানে হিন্দির ক্লাস তদারকি করে সোজা চলে যান নবম শ্রেণিতে| সেখানেও তিনি ছাত্র শিক্ষকদের সাথে বসে শিক্ষার প্রাথমিক একটা ধারনা করেন| প্রায় আধঘণ্টা কাটানোর পর মন্ত্রী সেখান থেকে বেড়িয়ে যান|
প্রসঙ্গত পূর্বে বিহারের শিক্ষার নানা ভুলভ্রান্তির ঘটনা খবরের শিরোনামে উঠে এলেও, সবথেকে লজ্জাকর ঘটনাটি ঘটে যখন বিজ্ঞান ও কলা বিভাগের দুই কৃতী পড়ুয়া তাদের নিজেদের বিষয় নিয়ে একের পর এক ভয়ঙ্কর ভুল তথ্য দিয়ে বসে| ফাঁস হয়ে যায় শিক্ষা নিয়ে চলা বিশাল দুর্নীতিচক্রও|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top