News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবাকে শ্লীলতাহানি করে মারধর বাইখোড়ায়
Image

বিধবাকে শ্লীলতাহানি করে মারধর বাইখোড়ায়

rape cartonবিশেষ প্রতিনিধি, বিলোনীয়া, ১১ জুলাই৷৷ শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অধীন পূর্ব চরকাইতে রীতা দেবনাথ নামে এক বিধবাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী হিমাংশু সরকারের বিরুদ্ধে৷ স্বামীর মৃত্যুর পর থেকেই রীতা দেবনাথের উপর কু নজর পড়ে প্রতিবেশী ৪৮ বছর বয়সী হিমাংশু সরকারের৷ প্রায় সময় বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে আড়ালে বসে রীতাকে কুনজরে দেখে হিমাংশু৷ শনিবার রাত নয়টা নাগাদ রীত ঘড়ে থেকে বেড় হয়ে দেখতে পায় হিমাংশু সরকার আড়ালে বসে তাকে কুনজরে দেখছে৷ রীতা দেবনাথ চিৎকার চেচামেচি করলে  হিমাংশু পালিয়ে যায়৷ পরদিন সকালে তথা রবিবার হিমাংশু ও তার ছেলে সুজন রাতী দেবনাথের বাড়িতে যায় এবং তাকে মারধর করতে থাকে৷ মারতে মারতে ঐ মহিলার পরনের কাপড় খুলে ফেলে৷ এই মর্মে বাইখোড়া থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেন নির্যাতিত রীতা দেবনাথ৷ মামলা নিলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত হিমাংশু সরকার ও তার ছেলে সুজন সরকারকে গ্রেপ্তার করেনি৷ এদিকে ঐ বিধবা মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হিমাংশু সরকারের চালচলন ঠিকঠাক না৷ প্রায়শই মহিলাদের নানাভাবে বিরক্ত করে৷ পাড়ার মহিলারা তার আচার আচরণে রীতিমতো ক্ষুব্ধ৷ এলাকাবাসী হিমাংশু সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top