News Flash

  • Home
  • Uncategorized
  • বাগদাদের মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ১১, আহত ৩২
Image

বাগদাদের মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ১১, আহত ৩২

bomb blastবাগদাদ, ১২ জুলাই (হি.স.): ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন| ঘটনায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| মঙ্গলবার বাগদাদের উত্তর-পূর্বে আল-রাশিদিয়াতে একটি সব্জি ও ফলের বাজারে বিস্ফোরণটি ঘটে| পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি ট্রাক থেকেই বিস্ফোরণটি ঘটে| এই বিস্ফোরণের জেরে আশপাশে থাকা একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে|
এখনও পর‌্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| উল্লেখ্য, গত সপ্তাহেই ইরাকের দু’টি এলাকায় বিস্ফোরণে ৩০০-রও বেশি মানুষের মৃতু্য হয়েছে| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top