News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্ন আদালতে নিযুক্ত হলেন পাঁচজন এপিপি
Image

নিম্ন আদালতে নিযুক্ত হলেন পাঁচজন এপিপি

Lawনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ নিম্ন আদালতে নতুন পাঁচজন এপিপি নিযুক্ত করল রাজ্য সরকার৷ সূত্র অনুসারে জানা গেছে, সরকারি আইনজীবী প্যানেল থেকেই নতুন পাঁচজনকে এপিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ পুরোনো পাঁচজন এপিপিকে বাদ দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, এপিপি ইনচার্জ পদে আইনজীবী তপন সাহার পরিবর্তে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী উত্তম ব্যানার্জিকে৷
উল্লেখ্য, এপিপি নিয়োগ নিয়ে কয়েকদিন আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল৷ তাতে অভিযোগ করা হয়েছিল, নিম্ন আদালতে যারা এপিপি রয়েছেন তাদের আইন পরিচালনায় দক্ষতার অভাব রয়েছে৷ এজন্য বহু মামলায় আসামীরা খালাস হয়ে যায়৷ উচ্চ আদালতের তদানীন্তন মুখ্য বিচারপতি দীপককুমার গুপ্তা রাজ্য সরকারকে এপিপি নিয়োগের ক্ষেত্রে কিছু নির্দেশিকা দিয়ে মামলাটির নিষ্পত্তি করেন৷ তাতে বলা হয়েছিল, এপিপি নিয়োগের ক্ষেত্রে যাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে৷ তবে, রাজ্য সরকার আপাতত সে নির্দেশিকার পথে না হেঁটে সরকার পক্ষের আইন পরিচালনায় গুণমান বাড়াতে এক সাথে পাঁচজন এপিপিকে বাদ দিয়ে নতুন পাঁচজন এপিপি নিয়োগ করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top