News Flash

  • Home
  • Uncategorized
  • ভগ্ণিপতিকে খুনের দায়ে গ্রেপ্তার শ্যালক
Image

ভগ্ণিপতিকে খুনের দায়ে গ্রেপ্তার শ্যালক

attackবিশেষ প্রতিনিধি, আমবাসা, ১১ জুলাই৷৷ ভগ্ণিপতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্যালককে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার থানাধীন পূর্বরাই পাড়ায়৷ সংবাদে প্রকাশ, ঐ এলাকার নগেন্দ্র রিয়াং নামে এক ব্যক্তি খুন হন৷ এই মর্মে নগেন্দ্র রিয়াংয়ের বাবা আমবাসা থানায় একটি মামলা করেন৷ মামলার নম্বর ১৭/১৬৷ এই মামলার তদন্তে নেমে পুলিশ সুপার বিজয় দেববর্মা সন্দেহভাজন তিনজনকে আটক করে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ধর্মেন্দ্র রিয়াংকে গ্রেপ্তার করে৷ ধর্মেন্দ্র নিহত নগেন্দ্র রিয়াংয়ের শ্যালক৷ সোমবার ধর্মেন্দ্র রিয়াংকে কমলপুর কোর্টে তোলা হয়৷ পুলিশ জানিয়েছে, ধৃত ধর্মেন্দ্র রিয়াংয়ের বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top