News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও অধিকাংশ অঞ্চল এখনও জলমগ্ন
Image

অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও অধিকাংশ অঞ্চল এখনও জলমগ্ন

assam mapগুয়াহাটি, ১২ জুলাই, (হি.স.) : ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অধিকাংশ বিস্তীর্ণ অঞ্চল এখনও জলপ্লাবনের শিকার। এরই মধ্যে খাদ্য ও পানীয় জলের সংকটে জেরবার হাজার হাজার মানুষ। জলবাহিত রোগও ছড়াচ্ছে দ্রুত। বন্যাক্রান্ত অঞ্চলে পর্যাপ্ত বন্যাত্রাণ সামগ্রী ও ওষুধপত্র বিতরণ করার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের বিধায়কদের দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে সেনা-সিআরপিএফ এবং এনডিআর-এসডিআরএফ। বিভিন্ন অঞ্চলে বিধ্বস্ত নদীবাঁধ মেরামতেও হাত দিয়েছেন সেনা ও সিআরপিএফ-এর জওয়ানরা। এরই মধ্যে নাগাল্যান্ডে বৃষ্টিপাতের দরুণ জলস্তর ফের বাড়ছে যোরহাটের ভোগদৈ নদীতে। তাই ওই নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে সংলগ্ন গ্রামাঞ্চলে। বিশেষ করে এলাকার কুড়িটি গ্রামের পরিস্থিতি এ-মুহূর্তে অতি সংকটজনক। জেলাশাসক রশ্মি অপরাঞ্জি ওই গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগের বর্ণনা করে জানিয়েছেন ইতিমধ্যে ৪৫ হাজার হেক্টর কৃষিখেত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বন্যা দুর্গতদের জন্য বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলে সেগুলিতে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে এবং হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। শিবসাগরের বৃহত্তর কোঁওরপুর মৌজার দরিকা নদীর জলে প্লাবিত করে দিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। মেরাপানির পরিস্থিতিও ভয়াবহ। এদিকে মধ্য অসমের মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ের কুপতিমারি নদীবাঁধ সংলগ্ন ব্রহ্মপুত্রের ভাঙনে বিনিদ্র জীবন অতিবাহিত করছেন এলাকার বিভিন্ন গ্রামের মানুষ। ওই বাঁধে আশ্রয় নিয়েছেন প্রায় দেড় শতাধিক পরিবার। জলে ভেসে গেছে অসংখ্য গবাদি পশু।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top