News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক সহ সোনামুড়া সীমান্তে পুলিশের জালে দুই চোর
Image

চুরি যাওয়া বাইক সহ সোনামুড়া সীমান্তে পুলিশের জালে দুই চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ সোনামুড়া থানার পুলিশ সীমান্ত গ্রাম আড়ালিয়া থেকে একটি বাইক সহ দুই বাইক চোরকে পাকড়াও  করেছে৷ ধৃতরা হল বিল্লাল হোসেন ও অভিজিৎ মজুমদার৷ সোনামুড়া থানার পুলিশ শনিবার রাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে  সীমান্তবর্তী আড়ালিয়া  গ্রাম থেকে একটি বাইক সহ দুই বাইক চোরকে  পাকড়াও করেছে৷ তারা হল বিল্লাল হোসেন ও অভিজিৎ মজুমদার৷  টিআর০১-এস-৭০৯৯ নম্বরের একটি বাইকও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে৷ শনিবার সিপাহিজলার নৌকাঘাট এলাকা থেকে বাইকটি চুরি হয়েছিল৷উদ্ধার করা বাইক সহ দুই চোরকে সোনামুড়া থানার পুলিশ বিশালগণ থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে৷ প্রসঙ্গত, সোনামুড়া সীমান্ত দিয়ে চুরি যাওয়া বাইক বাংলাদেশে পাচারের একটি চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে বলে পুলিশের কাছেও খবর রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top