News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর পরিমাণে চোলাই মদ উদ্ধার করল জি বি ফাঁড়ির পুলিশ
Image

বিস্তর পরিমাণে চোলাই মদ উদ্ধার করল জি বি ফাঁড়ির পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ জিবি সংলগ্ণ এসডিও চৌমুহনী থেকে জিবি আউট পোস্টের পুলিশ একটি অটো আটক করে প্রচুর দেশি মদ উদ্ধার করেছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ বিলেতি মদের পাশাপাশি রাজধানী আগরতলা শহর ও শহরতলীর অলিগলিতে দিন দিন দেশী মদের রমরমা বেড়ে চলেছে৷ উপজাতি অধ্যুষিত এলাকা সহ শহর সংলগ্ণ কিছু কিছু এলাকা থেকে এসব দেশি মদ শহর এলাকায় সাপ্লাই করা হচ্ছে৷ আজ জিবি আউট পোস্টের পুলিশ সুনির্দিষ্ট  খবরের ভিত্তিতে জিবি সংলগ্ণ এসডিও চৌমুহনী থেকে একটি অটো আটক করে প্রায় ১০০ লিটার দেশী মদ উদ্ধার করেছে৷ অটো সহ চালককেও আটক করেছে পুলিস৷ আটক অটো চালকের নাম মহানন্দ দাস৷ বাড়ি মধ্য ভূবনবন৷ নন্দনগরের  পুরাবাড়ি এলাকা থেকে দেশি মদ অভয়নগর নিয়ে আসছিল৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ দীর্ঘদিন ধরেই অটো চালক দেশী মদ শহর ও শহর সংলগ্ণ এলাকায় সাপ্লাই করে আসছিল বলে অভিযোগ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top