News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি থেকে ডিজেল চুরি, প্রতিবেশী যুবককে গণধোলাই
Image

গাড়ি থেকে ডিজেল চুরি, প্রতিবেশী যুবককে গণধোলাই

বিশেষ প্রতিনিধি, অমরপুর, ১০ জুলাই৷৷ ডিজেল চুরির অপরাধে এক যুবককে  উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয় এলাকাবাসী৷ ঘটনা অমরপুর নগর পঞ্চায়েতের ৯নং ওয়ার্ডের কাঠাল বাগান এলাকায়৷ ধৃত ঐ যুবকের নাম দেবজিৎ ঘোষ৷  বাবা মৃত নির্মল ঘোষ৷ ঘটনার বিবরণে জানা যায়,  ঐ এলাকারই বাসিন্দা ছোটন সাহা প্রত্যেক দিনের মতো শনিবার সারাদিন গাড়ির কাজকর্ম সেরে রাতে ওনার টি আর০১-৪০৫২ নম্বরের যাত্রীবাহী কমান্ডার গাড়িটি বাড়ির সামনে রেখে ঘুমতে চলে যায় পরদিন অর্থাৎ রবিবার সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকদিনের মতো রোজগারের উদ্দেশ্যে গাড়িটি নিয়ে বের হতে গিয়ে দেখেন যে গাড়িটির চারপাশে তেল ছড়িয়ে ছিটিয়ে আছে তখন গাড়ির মালিক ছোটনবাবু তেলের ট্যাঙ্কে হাতে দিয়ে দেখে ট্যাঙ্কে আর এক ফুটও তেল নেই৷ তখন ওনার বাড়ির পাশের দুই একজনকে ডেকে এনে দেখায় ওই বিষয়টি তখন এলাকাবাসী সরাসরি বলে দেন ওই এলাকারই কুখ্যাত চোর হিসাবে পরিচিত দেবজিৎ ঘোষের কথা৷ প্রথমে এলাকাবাসী সকলে মিলে ওই কুখ্যাত চোর দেবজিৎকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনাটি অস্বীকার করে পরে বাধ্য হয়ে এলাকাবাসী দেবজিৎকে উত্তম মধ্যম দিতে শুরু করলে দেবজিৎ সব স্বীকার করে নেয় এবং আরো কিছু উত্তম মধ্যম দিয়ে দেবজিৎকে ছেড়ে দেয় এলাকাবাসী৷ কিন্তু প্রশ্ণ উঠছে পুলিশের ভূমিকা নিয়েও৷ অমরপুর মহকুমাতে বেশ কয়েকদিন যাবৎ চুরির ঘটনা ঘটলেও অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ বাবুরা কোন কার্যকরী ভূমিকা পালন করছে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top