News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পানিসাগরে ব্রাউনসুগার উদ্ধার, চোরাচালান চক্রের এক পান্ডা গ্রেপ্তার
Image

ফের পানিসাগরে ব্রাউনসুগার উদ্ধার, চোরাচালান চক্রের এক পান্ডা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যে ব্রাউনসুগার চোরা চালানের চক্রের এক পান্ডাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে পানিসাগর থানার নতুন মার্কেট এলাকায়৷ ধৃত যুবকের নাম রিংকু নাথে (৩১)৷ তার কাছ থেকে আনুমানিক ২৭ গ্রাম ব্রাউনসুগার বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷
brown sugarসংবাদ সূত্রে জানা গিয়েছে, পানিসাগরের এসডিপিওর কাছে গোপন সূত্রে খবর ছিল নতুন মার্কেট এলাকায় রিংকু নাথের কাছে ব্রাউনসুগার মজুত রয়েছে৷ সেই মোতাবেক এসডিপিও পানিসাগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে নতুন মার্কেটে যায়৷ রিংকু নাথকে আটক করে৷ তার হেপাজতে থাকা ২৭ গ্রাম ব্রাউনসুগার বাজেয়াপ্ত করা হয়৷ এই ব্রাউনসুগার চারটি ছোট বাক্সে রাখা ছিল৷ মোট ৫০টি ছোট মাপের প্যাকেটে পাওয়া গিয়েছে চারটি বাক্সে৷ সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে৷ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে বলে খবর৷ এদিকে পুলিশ জানতে পেরেছে বৃহস্পতিবার পানিসাগর স্টেশনে উদ্ধার করা দেড় কোটি টাকার ব্রাউনসুগারের সাথে রিংকু নাথের সম্পর্ক রয়েছে৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top