News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ : রাজনাথ সকাশে উদবিগ্ন অসমের মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশ : রাজনাথ সকাশে উদবিগ্ন অসমের মুখ্যমন্ত্রী

নতুন দিল্লি, ০৯ জুলাই, (হি.স.) : বাংলাদেশে আইসিস ও জেএমবি কর্তৃক চলমান নাশকতার প্রভাব অসমেও পড়তে পারে বলে মনে করে তাঁর আশঙ্কার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল| রাজনাথকে তিনি জানান, বাংলাদেশে আইসিস-এর উত্থানে অসমও শঙ্কিত| তাই এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী|  প্রতিবেশী দেশের পর অসমই ষে সন্ত্রাসবাদীদের টার্গেট হতে পারে সে আশঙ্কাও তিনি ব্যক্ত করেছেন| এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি অধ্যয়ন করতে জনৈক বিশেষ ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে| ব্যাখ্যা করে বলেছেন, এই বিশেষ ব্যক্তিটি বাংলাদেশের বুদ্ধিজীবী, চিন্তাবিদেরর সঙ্গে সম্পর্ক স্থাপন করে গোটা বিষয় সম্পর্কে রাজ্য সরকারকে তথ্য দেবেন| এসম্পর্কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে| তাছাড়া, অসমের চর এলাকায় পুলিশের গোয়েন্দাদেরও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top