News Flash

  • Home
  • Uncategorized
  • প্রযুক্তির মাধ্যমে গর্ভবতী মহিলাদের বাস-ট্রেনে আসন পেতে সাহায্য করবে দক্ষিণ কোরিয়া
Image

প্রযুক্তির মাধ্যমে গর্ভবতী মহিলাদের বাস-ট্রেনে আসন পেতে সাহায্য করবে দক্ষিণ কোরিয়া

সিওল, ৯ জুলাই (হি.স.) : গর্ভবতী মহিলাদের সুবিধার্থে বাস ও ট্রেনে বিশেষ অ্যালার্ম চালুর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি শহর| এই অ্যালার্মের মাধ্যমে গর্ভবতী মহিলা যাত্রীর জন্য আসন ছেড়ে দিতে অন্যান্য যাত্রীদের প্রতি অনুরোধ জানাবে| বিকন নামের এই ডিভাইসটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে|
যখন একজন গর্ভবতী মহিলা অ্যাপ্লিকেশনযুক্ত স্মার্টফোন সঙ্গে নিয়ে, অ্যালার্মের দুই মিটারের মধ্যে চলে আসে, তখন কাছাকাছি থাকা আসনের পাশে থাকা বাতি জ্বলে উঠবে| এ বছরের এপ্রিলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এবং গিমহাই-এর পার্শ্ববর্তী শহরের মধ্যে চলে বেশ কয়েকটি ট্রেনে অ্যালার্মটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল| একজন গর্ভবতী মহিলা চিহ্নিত করার পর ডিভাইসটি যাত্রীদের কাছ থেকে ব্যপক প্রশংসা অর্জনও করে| কারণ, ভালো করে না দেখলে অনেকক্ষেত্রে কোনও মহিলা গর্ভবতী কিনা বোঝা যায় না| ফলে জায়গাও ছাড়েননি বসে থাকা যাত্রীরা| কিন্তু এই ব্যবস্থায় গর্ভবতী মহিলারা এই ডিভাইসের কাছে গেলেই জ্বলে উঠবে এই বাতি| ফলে জায়গা ছাড়তে বাধ্য হবেন বসে থাকা যাত্রীরা| এই বছরের শেষ নাগাদ শহরে সমস্ত ট্রেন এবং বাসে এই প্রযুক্তি লাগানো হবে বলে জানা গিয়েছে|-

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top