News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে জলের সংকট মেশিন নষ্টকারীর সন্ধানে, পুলিশের দ্বারস্থ এমএস
Image

জিবিতে জলের সংকট মেশিন নষ্টকারীর সন্ধানে, পুলিশের দ্বারস্থ এমএস

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ জি বি হাসপাতলে রহস্যজনক ভাবে জলের মেশিন বিকল হয়ে গিয়েছে৷ এই রহস্য উদ্ঘাটনের জন্য হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য জি বি ফাঁড়িতে একটি এফআইআর করেছেন৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অস্থি বিভাগের জলের ট্যাঙ্ক উপচে অনবরত জল পড়ছে৷ এর ফলে বিভাগের তীব্র জলের সঙ্কট দেখা দেয়৷ জি বি কর্তৃপক্ষের অভিযোগ কে বা কারা মূল মেশি বিকল করে দেওয়াতে জল ওভারফ্লু হতে থাকে৷ মূল মেশিনটির বাজরমূল্য প্রায় তিন কোটি টাকা৷ মেশিনটি নষ্ট করে দেওয়ার কারণেই মূল বিপত্তি৷ বাধ্য হয়ে জল সংকট নিবারণের জন্য আগরতলা পুর নিগমের কাছ থেকে ছোট ছোট ট্যাঙ্ক দিয়ে অস্থি বিভাগে জল সরবরাহ করা হচ্ছে৷ রোগীর সংখ্যা বেশি থাকায় পুর নিগমের দেওয়া জলে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না৷ এই বিষয়টি জানাজানি হওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘোটনা খতিয়ে দেখে৷ মেশিন নষ্ট করা ডি ডব্লিও এস কর্মীদের খোঁজে বের করতেই হাসপাতাল সুপার পুলিশের দ্বারস্থ হন৷ মেডিক্যাল সুপার জানিয়েছেন এই মেশিনের তদারকির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীকে বরখাস্ত করা হয়েছে৷ এদিকে, কে এই মেশিন নষ্ট করেছে তার সন্ধান এখনও পুলিশ দিতে পারেনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top