News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক কর্মসূচি নিয়ে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী
Image

একাধিক কর্মসূচি নিয়ে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী

ডারবান, ৯ জুলাই (হি.স.) : একাধিক কর্মসূচি নিয়ে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দিনের আফ্রিকা সফরে শুক্রবার রাতে জোহানেসবার্গ থেকে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী । শনিবার ডারবানে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মহাত্মা গান্ধীর বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার ঘটনা স্মরণে রেখেই আজ পিটেরমার্টিজ়বার্গে ট্রেনে চড়বেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ১৮৯৩ সালে ওই পিটেরমার্টিজ়বার্গ স্টেশনে বর্ণবিদ্বেষমূলক ঘটনার শিকার হতে হয়েছিল মহাত্মা গান্ধীকে। গায়ের রং কালো হওয়ায় তাঁকে কমপার্টমেন্টের বাইরে বের করে দিয়েছিল বর্ণবিদ্বেষীরা। সেকথা স্মরণে রেখেই আজ সেখানে ট্রেনে চড়বেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পরিদর্শন করবেন গান্ধীজির ফিনিক্স সেটেলমেন্ট। এছাড়া অ্যালুমনি নেটওয়ার্কের একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর দক্ষিণ আফ্রিকার হাইকমিশন ও ডারবানের মেয়রের তরফে সংবর্ধনা জানানো হবে তাঁকে। আজ সন্ধেয় তানজানিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
ডারবানে আসার আগে গতকাল প্রিটোরিয়াতে ছিলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চারটি চুক্তিতে সই করে ভারত।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top