News Flash

  • Home
  • Uncategorized
  • মানস ভুঁইয়াকে আপাতত সাসপেন্ড না করেই কড়াবার্তা প্রদেশ সভাপতির
Image

মানস ভুঁইয়াকে আপাতত সাসপেন্ড না করেই কড়াবার্তা প্রদেশ সভাপতির

কলকাতা, ৯ জুলাই (হি.স.) : কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে আপাতত সাসপেন্ড করা হল না| ফের পিএসি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) চেয়ারম্যান পদ ছাড়ার জন্য অনুরোধই জানানো হয়েছে তঁাকে| শনিবার কংগ্রেসের পরিষদীয় দলে নেতাদের নিয়ে বৈঠকের পর একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি| তবে তারপরও যদি মানস অনড় থাকেন তাঁর অবস্থানে, তাহলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকমান্ড নেবেন বলে জানিয়েছেন তিনি| তাঁরা ফের ১৫ জুলাই বৈঠকে বসবেন বলেও তিনি জানিয়েছেন|
নিজের পুরানো অবস্থানে থেকেই এদিন নরমে গরমে মানসকে বার্তা দিয়েছেন অধীর| মানস ভুঁইয়া একজন দক্ষ প্রশাসক এবং তাঁর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন হয়না বলে অভিমত প্রকাশ করেন অধীর| পাশাপাশি সাফ জানিয়েছেন, ব্যক্তিগত মত যাই হোক না কেন কংগ্রেস নেতৃত্বকে মেনে নিয়েই সকলকে চলতে হবে| সেখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নয়| দলীয় শৃঙ্খলার অজুহাতও দেখিয়ে তিনি কার্যত কড়াবার্তা দিলেন| একইসঙ্গে দাবি করেন, মানস ভুঁইয়া কখনই পিএসি চেয়ারম্যান হওয়ার বিষয়ে আগে আগ্রহ দেখাননি| তাই সর্বভারতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল ওই পদ সিপিএমকে ছেড়ে দেওয়া হবে| বরং অ্যাসুরেন্স কমিটির চেয়ারম্যান পদ দেওয়ার কথা বলা হয়েছিল| তখন মানস তাতে আপত্তি তুলেছিলেন| ওই পদে কোনও গাড়ি পাওয়া যায় না বলে সেক্ষেত্রে সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছিল চিফ হুইপ মনোজ চক্রবর্তীর পাওয়া গাড়িটি মানস ব্যবহার করবেন বলে অধীর জানিয়েছেন|
তাছাড়া এদিনও অধীর অভিযোগ করেন, মানস ভুঁইয়ার নামে সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁর উপর চাপ সৃষ্টি করছে| তাছাড়া একইদিনে গ্রেফতারি পরোয়ানা এবং পিএসি চেয়ারম্যান হিসেবে বিধানসভায স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মানস ভুইয়ার নাম তোলার মধ্যে কিছু প্রশ্ন থেকে গিয়েছে বলে অধীর মনে করেছেন|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top