News Flash

  • Home
  • Uncategorized
  • খার্চি শুরু ১২ই, এবারে থাকছে কঠোর নিরাপত্তা
Image

খার্চি শুরু ১২ই, এবারে থাকছে কঠোর নিরাপত্তা

Kharchiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ ১২ জুলাই থেকে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব৷ এদিন সকাল নয়টায় পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে এই মেলা ও উৎসবের উদ্বোধন করবেন পঞ্চায়েত মন্ত্রী মানিক দে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদিম জাতি কল্যাণ মন্ত্রী মণীন্দ্র রিয়াং৷ পুরাতন আগরতলা ব্লকের বিডিওর অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আজ খার্চি মেলা কমিটির চেয়ারম্যান বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর এই সংবাদ জানান৷ তিনি জানান, এবছর খার্চি উৎসবে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হবে৷ ৬০০ জন পুলিশ থাকবে৷ এর মধ্যে ১০০ জন থাকবে মহিলা পুলিশ৷ খয়েরপুর ব্রিজ থেকে মন্দির প্রাঙ্গণ পর্য্যন্ত ১২টি সিসি ক্যামেরা লাগানো হবে৷ এছাড়া, সিভিল ডিফেন্স কর্মী ১০০ স্থানীয় স্বেচ্ছাসেবী ২৫০, স্কাউটস এবং গাইডস ২৫০ জন নিয়োজিত থাকবে৷ রেশমবাগান থেকে মাধববাড়ি পর্যন্ত যাতে কোন যানজট সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে৷ দর্শনীর্থীদের সুবিধার্থে কড়ইবন কেম্পপাড়া এবং বৃদ্ধনগর দিয়ে বণিক্য চৌমুহনী হয়ে দুটি নতুন ওয়ান ওয়ে রাস্তা করা হয়েছে৷ বেসরকারি গাড়ির পার্কিং জোন করা হয়েছে খয়েরপুর বিজয় সংঘ দশমীঘাট এবং বৃদ্ধনগর  দলুরা বাসস্ট্যান্ডে৷ সরকারি গাড়ি পার্কিং হবে খয়েরপুর পল্লীমঙ্গল সুকল মাঠে৷ এছাড়া মেলাতে যাত্রীদের স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্য কর্মীরা  নিয়োজিত থাকবেন৷ মেলা প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার জন্য আগরতলা পুর নিগম যথাযথ ব্যবস্থা নেবে৷ শ্রীকর সাংবাদিদের জানান, এবছর হাবেলি মিউজিয়ামের পাশের পরিত্যক্ত লেইক সংস্কার করে তাতে ন্যাচারাল হাবেলি সাঁতার কেন্দ্র তৈরি হয়েছে৷ লেইকের পাশে যাত্রীদের বিশ্রামের জন্য বড় শেড তৈরি করা হয়েছে৷ আগামী ১০ জুলাই  সন্ধ্যা ৬টায় এই সাঁতার কেন্দ্র ও শেড উদ্বোধন হবে৷ বিধানসভার উপাধ্যক্ষ জানান, পুরাতন আগরতলা বাজার ও খয়েরপুর বাজারে দুটি অত্যাধুনিক শৌচালয়ও নির্মাণ করে দেওয়া হয়েছে৷ এই মেলা উপলক্ষ্যে  সেগুলিও উন্মুক্ত করে দেওয়া হবে৷ এবারের মেলায়  দোকান ভিটি  ও প্রদর্শনী স্টল করা হয়েছে ১১০০ টি৷ এর মধ্যে ২০টি স্টল করা হয়েছে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মন্ডপের জন্য৷ প্রতি বছরের মত এবারও সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনাচক্র থাকবে৷ আগামীকাল ব্যবসায়ীদের মধ্যে স্টল বন্টনের জন্য লটারি করা হবে বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top