News Flash

Image

কোটিপতি মন্ত্রীর ছড়াছড়ি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে একজন চা বিক্রেতা হিসাবে গর্বের সঙ্গে প্রচার করিলেও তাঁহার মন্ত্রিসভায় কোটিপতিদের ছড়াছড়ি৷ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় ৭৮ জনের মধ্যে ৭২জনই কোটিপতি৷ এসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) সমীক্ষা করিয়া দেখাইয়াছে যে, ৭২ জন কোটিপতি মন্ত্রীর গড় সম্পদের পরিমাণ ১২৯৪ কোটি টাকা৷ মন্ত্রীদের মধ্যে সব চাইতে বেশী সম্পদের মালিক অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁহার সম্পত্তির পরিমাণ ১৩৩ কোটি টাকা৷ এরপরই শরিক শিরোমণি আকালী দলের মন্ত্রীর হলসিমরত কাউর বাদল, ১০৮ কোটি, তৃতীয় স্থানে বিজেপির পীযুষ গোয়েল৷ তাঁহার সম্পদের পরিমাণ ৯৫ কোটি টাকা৷ মঙ্গলবার যে মন্ত্রীরা শপথ নিয়াছেন তাঁহাদের মধ্যে সবচাইতে ধনী বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক এম জে আকবর৷ তাঁহার সম্পদের পরিমাণ ৪৪৯০ কোটি টাকা৷ নতুন মন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৮৭৩ কোটি টাকা৷ মোদি মন্ত্রিসভার ৭৮ জন মন্ত্রীর মধ্যে ২৪ জনের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের মামলা রহিয়াছে৷ শতাংশের হিসাবে ৩১ শতাংশ৷ তাঁহাদের মধ্যে১৪ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী অপরাধের মামলা রহিয়াছে৷ খুন, সাম্প্রদায়িক বিদ্বেষ, নির্বাচনী হিংসার অভিযোগেও আছে৷ খাদ্যমন্ত্রী হওয়া রমেশ জিগাজিনাগি, যিনি কর্ণাটকের বিজেপি সাংসদ হইয়াছেন৷ তাঁহার বিরুদ্ধে ঘুষ নেওয়ার দুইটি অভিযোগ রহিয়াছে৷
নরেন্দ্র মোদি নিজে চা বিক্রেতা হিসাবে পরিচয় দিলেও তাঁহার মন্ত্রিসভার সদস্যরা প্রায় সকলেই ধনীর দুলাল৷ মোদি প্রধানমন্ত্রী হইয়া দশ লাখ টাকা দামের স্যুটও পরিতে পারেন৷ সুতরাং মোদি মন্ত্রিসভার সদস্যরা গরীব অংশের মানুষের দুঃখ কষ্ট অনুভব করিবার মতো মানসিকতা কতখানি থাকিবে সেই প্রশ্ণ উঠিতেই পারে৷ কোটি কোটি টাকার মালিক হইয়া মন্ত্রী পদে আসীন হইয়া গরীবের জন্য কতখানি মনপ্রাণ সমর্পণ করিতে পারিবেন এই প্রশ্ণ তো উঠা খুব স্বাভাবিক৷ মোদি মন্ত্রিসভায় অন্তত ২৪ জনের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের মামলা রহিয়াছে৷ এই ঘটনা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিয়াছে মোদি মন্ত্রিসভা সৎ ও স্বচ্ছতার প্রতীক হইতে পারে না৷ মোদি বারবারই বলিয়াছেন, ‘আচ্ছে দিন আয়েগা’৷ কিভাবে আসিবে? ফৌজদারী অপরাধে অভিযুক্তরা যে মন্ত্রিসভায় ঠাঁই পান সেই মন্ত্রিসভা সৎ ও স্বচ্ছতার বড়াই করিতে পারেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাল করিয়াই জানেন যে, গরীব অংশের লোক যদি নেতা বা মন্ত্রী হন তাঁহাকে মানুষ শ্রদ্ধার আসনে বসায়, বিশ্বাস করে৷ এই কথা জানিতেন বলিয়াই তিনি নিজেকে চা বিক্রেতা হিসাবে তুলিয়া ধরিতেন৷ তিনি ইহাও জানিতেন গরীব চা বিক্রেতা বলিলে জন সহানুভুতি তাহার উপর অনেক বেশী করিয়া বর্তাইবে৷ কিন্তু, সেই গরীবি শ্লোগান দিয়া ভোট টানিবার চেষ্টা যে তাঁহার পক্ষে আগামী দিনে আর বেশী সাফল্য আনিবে না তাহা তিনি বুঝিয়া গিয়াছেন৷
মোদি মন্ত্রিসভার বেশীর ভাগই তো টাকার কুমীর৷ এই মন্ত্রিসভা গরীবের দুঃখে কতখানি কাতর হইতে পারেন? দেশে তো গরীবের ছড়াছড়ি৷ গরীবি হঠাও শ্লোগান তুলিয়া ইন্দিরা গান্ধীও তাঁহার কংগ্রেস দল ও সরকারকে জনমোহিনীর ছোঁয়ায় নিয়া গিয়াছিলেন৷ গরীবের উন্নতির জন্য তাঁহার কুড়ি দফা প্রোগ্রামই তো এখন ঘুরিয়া ফিরিয়া আসিতেছে৷ এখনও যেকোনও সরকার সেই গরীবি হঠানোর শ্লোগান দিয়াই নিজেদের জনদরদী প্রমাণের কৌশল নিয়াছেন৷ অথচ কেন্দ্রীয় সরকারের এমন ঐতিহ্য ছিল যে, মন্ত্রীরা অনেকেই দরিদ্র পরিবারের৷ প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তো ছিলেন কপর্দক শূন্য৷ সততার মূর্ত প্রতীক৷ তিনিই তো দেশে নব জাগরণের উদ্গাতা৷ জয় জওয়ান, জয় কিষাণ তো তাহারই শ্লোগন৷ স্বাধীনতার পর তাহার স্বল্পকালীন রাজত্বেই ভারত ঘুরিয়া দাঁড়াইয়াছিল৷ ১৯৬২ সালে চীন আক্রমণের পরই ১৯৬৫ সালে ভারত প্রতিরক্ষায় শক্তি সঞ্চয় করে৷ গরীব প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ জাগিয়া উঠে৷ এই ইতিহাস নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে অনুপ্রেরণা যুগাইতে পারে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top