বারাণসী, ৯ জুলাই (হি.স.) : উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে ক্রমশ ভয়াল হয়ে উঠছে গঙ্গা| পার্বত্য অঞ্চল দ্রুত পার করে সমতলেও সেই রুদ্ররূপ ছড়াচ্ছে| পুণ্যভূমি কাশী (বারাণসী) জুড়ে ছড়িয়েছে বন্যার আশঙ্কা| লাগাতার বৃষ্টিতে ফুলতে থাকা গঙ্গার জলস্তর ঘণ্টায় ১৩ সেন্টিমিটার করে বাড়ছে বলে জানা গিয়েছে| ফলে কাশীর সবকটি ঘাটে বিশেষ সতর্কতা জারি করা হযেছে| দশাশ্বমেধ ও মণিকর্ণিকা ঘাটে তীর্থযাত্রীদের স্নানের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে|
গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিভিন্ন ঘাট সংলগ্ন ছোট বড় মন্দিরের প্রবেশদ্বারেও পোঁছে গিয়েছে জল| আশঙ্কা করা হচ্ছে এদিন বিকেলের মধ্যেই বিভিন্ন মন্দির প্লাবিত হবে| ইতিমধ্যেই কাশীর বিখ্যাত সন্ধ্যারতির স্থানে পৌঁছে গিয়েছে জল| পরিস্থিতি প্রতিকুল হলে শনিবার সন্ধ্যারতির স্থান পরিবর্তন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন|
উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে ক্রমশ ভয়াল গঙ্গা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















