News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত বাসে দুই সন্তানের জননীকে ধর্ষণ, জেল হাজতে ধৃত চালক ও খালাসি , নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার কংগ্রেস ও তৃণমূল
Image

চলন্ত বাসে দুই সন্তানের জননীকে ধর্ষণ, জেল হাজতে ধৃত চালক ও খালাসি , নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার কংগ্রেস ও তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, আগরতলা, ৫ জুলাই৷৷ ফের ধর্ষণ৷ এবারে চলন্ত বাসে৷ দুই সন্তানের জননীকে নির্জনতার সুযোগ

চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে আগরতলায় মোমবাতি মিছিল৷ ছবি নিজস্ব৷
চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে আগরতলায় মোমবাতি মিছিল৷ ছবি নিজস্ব৷

নিয়ে বাসের মধ্যে ধর্ষণ করল চালক৷ সহযোগিতায় ছিল বাসের খালাসি৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ জেলার পি আর বাড়ি থানার অধীন রাধানগরে৷ পুলিশ অভিযুক্ত ধর্ষক এবং সহযোগীকে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে দু’জনই জেল হাজতে রয়েছে৷ এদিকে, এই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক পারদ চড়ছে৷ কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে গণধর্ণা দেওয়া হয়েছে৷ অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সন্ধ্যায় রাজপথে প্রতিবাদে মোমবাতি মিছিল সংগঠিত করছে৷
সংবাদে প্রকাশ, সোমবার বিকালে আগরতলা থেকে যাত্রী নিয়ে টিআর-০১-১২১৫ নম্বরের বাসটি গৌরাঙ্গবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ বাসটি নিদয়াতে যায়৷ সেখান থেকে ধূপতলি যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন দুই সন্তানের জননী পার্বতী ত্রিপুরা (কল্পিত নাম)৷ বাসটি ধূপতলি না গিয়ে গৌরাঙ্গবাজারে চলে যায়৷ একে একে সব যাত্রী বাস থেকে নেমে যায়৷ তখন বাসে একাই ছিলেন পার্বতী৷ বাসের খালাসি জয় দেব যমুনার কাছে তার গন্তব্যস্থল জানতে চায়৷ পার্বতী তাকে ধূপতলি যাওয়ার কথা বলেন৷

চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারের সামণে গণধর্ণা দিয়েছে কংগ্রেস৷ ছবি নিজস্ব৷
চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারের সামণে গণধর্ণা দিয়েছে কংগ্রেস৷ ছবি নিজস্ব৷

পার্বতীকে বাসে একা দেশে বাস চালক পরিমল দেবনাথের মাথায় কুমতলব আসে৷ তাকে ধূপতলি নিয়ে যাওয়ার কথা বলে বাসটিকে গৌরাঙ্গবাজার থেকে ফের রাধানগরে নিয়ে যাওয়া হয়৷ যাওয়ার পথে বাসটি চালায় খালাসি জয় দেব৷ বাসের স্টিয়ারিং ছেড়ে পার্বতীর পাশের সিটে গিয়ে বসে চালক পরিমল দেবনাথ৷ বাসের নির্জনতার সুযোগ নিয়ে ঐ দুই সন্তানের জননীকে ধর্ষণ করে পরিমল৷
তারপর বাসটি রাধানগর যা্যয়ার পর বাসের মালিকের ভগ্ণিপতি মনমোহন দেবের বাড়িতে নিয়ে যাওয়া হয় পার্বতীকে৷ অন্যদিকে বাসটি নিয়ে চলে যায় খালাসি জয় দেব৷ মনমোহনবাবু পরিমল ও পার্বতীকে দেখে সন্দেহ হয়৷ পরিমল জানায় ঐ মহিলা রাস্তা ভুলে যাওয়ায় তাকে তার সাথে নিয়ে এসেছে৷ তাতেও মনমোহনবাবুর সন্দেহ দূর হয়নি৷ তখনই তিনি বিষয়টি পি আর বাড়ি থানার পুলিশকে জানায়৷ পুলিশ রাতেই ঐ বাড়িতে ছুটে যায় এবং পরিমল ও পার্বতীকে আটক করে থানায় নিয়ে যায়৷ পার্বতীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ডাক্তারী পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের সত্যতা পাওয়ায় পুলিশ পরিমল দেবনাথকে গ্রেপ্তার করে৷ এদিকে, পুলিশ রাতেই তল্লাসী অভিযান চালায় খালাসি জয় দেবকে গ্রেপ্তারের জন্য৷ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়৷
এদিকে, মঙ্গলবার সকালে অভিযুক্ত পরিমল দেবনাথ ও জয় দেবকে আদালতে তোলা হলে দু’জনকেই ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক৷ পুলিশ একটি ধর্ষণ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ চলন্ত বাসে ১৯ বছর বয়সী গৃহবধূকে ধর্ষণের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়৷ দিল্লীতে নির্ভয়া কান্ডের কিছুটা মিল রয়েছে এই ঘটনার সাথে৷ নির্ভয়া ছিলেন যুবতী৷ সেখানে তাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ এখানে পার্বতী দুই সন্তানের জননী এবং তাকে হত্যা করা হয়নি৷
এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে দলের শাখা সংগঠন যুব কংগ্রেসকে সঙ্গে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে গণধর্ণা দিয়েছে৷ পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস৷ অন্যদিকে, তৃণমূলের তরফে এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যে উত্তরোত্তর ধর্ষণের ঘটনার ধিক্কার জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় মোমবাতি মিছিল সংগঠিত করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top