News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগরতলায় বামেদের বিক্ষোভ মিছিল
Image

বাংলাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগরতলায় বামেদের বিক্ষোভ মিছিল

LEFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বাম গণতান্ত্রিক দলগুলো৷ এদিন এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল থেকে বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করার জোরালো দাবি জানানো হয়৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, আমাদের  প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোন ধরনের অঘটন ঘটলে তার বিষাক্ত হাওয়া আমাদের গায়েও আঘাত করে৷ তাদের দুঃখে আমরাও সমভাবে ব্যথিত৷ বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে৷ গত রবিবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি রেস্তোরায় সন্ত্রাসবাদীরা বিদেশি নাগরিকদের বন্দী করে নৃশংসভাবে হত্যা করেছে৷ এধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ শুধু বাংলাদেশের জন্যই আতঙ্কের কারণ নয়৷ গোটা বিশ্বের জন্যই এধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ তীব্র আতঙ্কের৷ আমাদের রাজ্যেও সন্ত্রাসবাদীদের  বিভিন্ন রাজনৈতিক দল মদত দিয়ে চলেছে৷ এদের সম্পর্কে সতর্ক থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার জন্য তিনি শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top