News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪৮ জন সহকারী অধ্যাপক বাছাই প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়
Image

১৪৮ জন সহকারী অধ্যাপক বাছাই প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ উচ্চ আদালতের রায়ে টিপিএসসি দ্বারা সহকারী অধ্যাপক বাছাই প্রক্রিয়া বাতিল হওয়ায় ঝুলে যায় ১৪৮ জনের নিয়োগ প্রক্রিয়াটি৷ উচ্চ আদালত বিষয় ভিত্তিক সহকারী অধ্যাপক বাছাই করার নির্দেশ দিয়েছিল৷ সেই মোতাবেক মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা ১৪৮ জন সহকারী অধ্যাপক পুনরায় বাছাই করে নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে৷ টিপিএসসিকে ১৪৮ জন সহকারী অধ্যাপক পদে বাছাই করার জন্য চাহিদাপত্র পাঠাবে রাজ্য প্রশাসন৷ এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
তিনি আরও জানিয়েছেন, আগে যারা টিপিএসসিতে সহকারী পদে আবেদন জানিয়েছিলেন তাদের মধ্য থেকে বাছাই করা হবে৷ নতুন করে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না৷ মোট ত্রিশটি বিষয়ের উপর ১৪৮ জন সহকারী অধ্যাপক বাছাই করা হবে৷ তবে, এসসি, এসটি সংরক্ষণ থাকবে৷
এদিকে, এখন থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী সাথে বিএড বাধ্যতামূলক হয়েছে৷ এনসিটিই’র নতুন নির্দেশিকায় একথা বলা হয়েছে৷ ২০০৯ সালের এনসিইটি’র নির্দেশিকা মোতাবেক নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রীর সাথে বিএড জরুরী ছিল৷ নতুন নির্দেশিকায় এর সাথে পঞ্চাশ শতাংশ নম্বরও থাকা বাধ্যতামূলক করা হয়েছে৷ ফলে, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা মানা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন, টিচার্স রিক্র্যুটম্যান্ট বোর্ডকে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top