News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে সিট্যুভুক্ত অটো চালকদের গুন্ডামী, দুই বিমানযাত্রীর পর রক্তাক্ত লরির খালাসি
Image

প্রকাশ্যে সিট্যুভুক্ত অটো চালকদের গুন্ডামী, দুই বিমানযাত্রীর পর রক্তাক্ত লরির খালাসি

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ফের সিট্যুভুক্ত অটো চালকের গুন্ডামি৷ ট্রাকের এক নিরীহ খালাসিকে পিটিয়ে রক্তাক্ত করেছে ঐ অটোচালক৷ ঘটনাটি ঘটে শহরের চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ণ এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ পরে পুলিশ ঐ অটো চালককে গ্রেপ্তার করেছে৷ তার নাম বিবেকানন্দ মিশ্র৷ অন্যদিকে আহত খালাসির নাম ক্ষিতিশ পাল৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে ভর্তি৷
সংবাদে প্রকাশ, এদিন দুপুরে চন্দ্রপুর তুষার সংঘের সামনের রাস্তায় দাঁড়ানো ছিলো টিআর-০১-১৫২৭ নম্বরের একটি লরি৷ যান্ত্রিক ত্রুটি থাকায় রাস্তার পাশে লরিটিকে সারানোর কাজে ব্যস্ত ছিলেন চালক মানিক মিয়া ও খালাসি মূক বধির যুবক ক্ষিতিশ পাল৷ আচমকা টিআর-০১-ডি-৪৪২২ নম্বরের একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা দেয়৷ সংঘর্ষের পর অটো চালক বিবেকানন্দ মিশ্র ওরফে ভানু তার দোষ স্বীকার না করে লরি চালক ও খালাসিকে বকাবকি শুরু করে৷ কিছু বুঝে ওঠার আগেই লরি চালক মানিক মিয়া ও তার খালাসি ক্ষিতিশ পালকে এলোপাথারি মারধর শুরু করে অটো চালক৷ তার হয়ে আরো কয়েকজন অটো চালক এগিয়ে আসে৷ তারা সম্মিলিতভাবে মানিক ও ক্ষিতিশকে রক্তাক্ত করে অটো চালক৷ এই ঘটনা দেখে উপস্থিত ও তুষার সংঘের সদস্যরা ছুটে যায়৷ তারা সঙ্গে সঙ্গেই অটো চালককে আটক করে৷ ক্লাব সদস্যরা বিবেকানন্দ ও তার অটোকে ক্লাবের ভিতরে ঢুকিয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্বথানার পুলিশ৷ এরপর অন্যান্য অটো চালকরা পিছু হটে৷
বিবেকানন্দ মিশ্রর মারধরের ঘটনায় খবর পেয়ে চন্দ্রপুরে আসে নাগেরজলা-চন্দ্রপুর রোডের লাইন সেক্রেটারি৷ সঙ্গে নিয়ে আসে আরো কয়েকজন অটো চালককে৷ সে এসে ফের ঝামেলা পাকানোর চেষ্টা করে৷ লরির চালক ও খালাসিকে গালাগাল দিতে থাকে৷ এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়৷ অবস্থা বেগতিক দেখে ছুটে আসে তুষার সংঘের সদস্যরা৷ স্থানীয় লোকজনের সঙ্গে তর্কে জুড়ে যায় সিট্যুর নেতা তথা নাগেরজলা-চন্দ্রপুর রোডের লাইনম্যান৷ পরিস্থিতি তার প্রতিকূলে থাকায় ধীরে ধীরে পিছু হটে এই লাইনম্যান৷
পুলিশ অভিযুক্ত চালক ও তার অটোটি পূর্ব থানায় নিয়ে আসে এবং রক্তাক্ত মানিক ও ক্ষিতিশকে হাসপাতালে পাঠিয়ে দেয়৷ অভিযোগ, এই ঘটনা জানাজানির পর বিবেকানন্দ মিশ্রকে বাঁচাতে মাঠে নামেন সিট্যুর নেতারা৷ বিষয়টি মিটমাট করার জন্য সিট্যুর পক্ষ থেকে পুলিশকে প্রস্তাব দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত দশ দিনে বিভিন্ন স্থানে সিট্যুভুক্ত অটো চালকদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে যাত্রী সাধারণের৷ রাজধানীর জ্যাকশন গেইটে বহির্রাজ্যের এক বিমানযাত্রীকে মেরে রক্তাক্ত করেছিল সিট্যুভুক্ত এক অটোচালক৷ তারপর আগরতলা বিমানবন্দরে অপর এক বিমানযাত্রীকেও মারধর করে রক্তাক্ত করেছিল সিট্যুভুক্ত অটো চালকরা৷ একের পর এক গুন্ডামী চালিয়ে যাচ্ছে অটো চালকরা৷ এই ব্যপারে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করছে না সংগঠনের নেতৃত্বরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top