News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে কংগ্রেস ও সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দীপক মজুমদার
Image

খোয়াইয়ে কংগ্রেস ও সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দীপক মজুমদার

Exif_JPEG_420নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ জুলাই ৷৷ পশ্চিমবাংলায় সিপিআই(এম) এর সাথে কংগ্রেসের জোট নিয়ে ক্ষুদ্ধ কংগ্রেস নেতৃত্বরা বিকল্প বিরোধী শক্তির খোঁজে তৃণমূলের প্রতি আস্থা দেখাচ্ছেন৷ কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে একের পর এক কং-নেতৃত্ব তৃণমূল সামিল হচ্ছেন৷ এই ধারা অব্যহত রেখে খোয়াই ব্লক তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দীপক মজুমদার৷ যদিও তিনি আগরতলাতে বসেই তৃণমূলে যোগদান করতে পারতেন৷ কিন্তু খোয়াইবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর প্রাক্তন কংগ্রেস নেতৃত্ব দীপক মজুমদার কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন৷ সুবিশাল মিছিল করে তিনি তৃণমূলের কর্মী সম্মেলনে সামিল হন৷ এদিনকার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব সুদীপ রায় বর্মন, আশীষ সাহা এবং দলের খোয়াই জেলা সভাপতি মনোজ দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷
সোমবার সন্ধ্যায় কর্মী সম্মেলন শেষ করে একটি মিছিল সংগঠিত করে সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে এক সভায় মিলিত হন তৃণমূল নেতা, কর্মী সমর্থকরা৷ সভায় ভাষণ রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন চিটফান্ড ইস্যুতে সরব হন৷ সেই সাথে উনার ভাষণে উঠে খোয়াই ক্যাবল অপারেটারদের প্রসঙ্গ৷ খোয়াই ক্যাবল নেটওয়ার্ককে একহাত নিয়ে বলেন, আগরতলায় কি কি ঘটনা ঘটছে তা খোয়াইবাসী কেউই দেখতে পারেন না৷ কারন খোয়াই ক্যাবল নেটওয়ার্ক নাকি আগরতলা থেকে সম্প্রচারিত বিভিন্ন চ্যানেল সম্প্রচার করে না৷ অথচ ক্যাবল অপারেটররা নাকি ঐ সমস্ত চ্যানেল থেকে অগ্রিম টাকা নিয়ে বসে আছে বলে দাবি করেন সুদীপ রায় বর্মন৷ একই সাথে সুদীপ বাবুর ভাষণে উঠে আসে খোয়ইয়ের চাঞ্চল্যকর নিকুঞ্জ বর্মন হত্যা মামলার বিষয়টিও৷ তিনি বলেন খোয়াইয়ের মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে৷
যদিও বর্তমানে বিরোধী দলের ভূমিকা হচ্ছে একটি গনতান্ত্রিক অধিকার৷ সংগঠনকে মজবুত করা এবং বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ইস্যু রয়েছে৷ মূলত দ্রব্যমূল্য গ্রাম পাহাড়ে ভয়ানক পরিস্থিতি৷ দ্রব্যমূল্য রাস্তাঘাট, পানীয় জল, চিকিৎসা ব্যবস্থা সহ জনস্বার্থে রয়েছে বিভিন্ন আন্দোলন সূচী৷ সব বিরোধী দলের চলছে দলত্যাগ করিয়ে আনা কর্মী সমর্থকদের আলোচনা৷ সব মিলিয়ে সরব হওয়া দরকার রাজ্যের সব বিরোধী দলের৷ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আজকের কর্মী সম্মেলন এবং পথ সভা শেষ করেন খোয়াই তৃণমূল নেতা মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানান৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top