News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে হাসিনাকে স্মারক ত্রিপুরা বৈদিক ব্রাহ্মণ সমাজের
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে হাসিনাকে স্মারক ত্রিপুরা বৈদিক ব্রাহ্মণ সমাজের

sheikhhasinaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের উপর হামলা, হুজ্জতি ও হত্যালীলার প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পাঠিয়েছে ত্রিপুরা বৈদিক ব্রাহ্মণ সমাজ৷ সোমবার ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়৷ স্মারকলিপিতে বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের জীবনসম্পত্তি রক্ষা সহ নিরাপত্তা সুনিশ্চিত করার জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ অন্যথায় এরাজ্যেও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে৷ উল্লেখ্য, বাংলাদেশে গত কিছুদিন ধরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্ম যাজক পুরোহিত সহ অন্যান্যদের উপর হামলা হুজ্জতির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ শুধু তাই নয়, বাংলাদেশে ব্লগার হত্যা  চরম আকার ধারণ করেছে৷ উদ্বুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জীবন নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ ফলে, বহু হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিরাপত্তাহীনতায় দেশত্যাগ করার চেষ্টা চালাচ্ছেন৷ তাতে সমস্যা আরো জটিল আকার ধারণ করার আশঙ্কা রয়েছে৷ গত কিছুদিন আগেও খোয়াই সীমান্ত দিয়ে বেশ কিছু উপজাতি বাংলাদেশের মৌলবাদীদের আক্রমণের শিকার হয়ে ভারতের আশ্রয় নেওয়ার চেষ্টা করে৷ অবশ্য উভয় দেশের মধ্যে আলোচনাক্রমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে৷ বাংলাদেশের বিভিন্ন স্তান থেকে এধরনের হিংসাত্মক ঘটনার খবর প্রায় প্রতিদিন আসছে৷ তাতে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা ক্রমশ বাড়ছে৷ পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দা হিসেবে এটাই স্বাভাবিক৷ সে কারণেই বাংলাদেশ সরকার যাতে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জীবনসম্পত্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে সে দাবিতেই ত্রিপুরার ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে স্মারক লিপি পাঠানো হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top