News Flash

  • Home
  • Uncategorized
  • দলত্যাগীদের বিধায়কপদ খারিজ হবেই, দলীয় গঠনতন্ত্র মেনে বিশ্ববন্ধুকে বহিস্কার করা হয়েছে, দাবি পিসিসি সভাপতির
Image

দলত্যাগীদের বিধায়কপদ খারিজ হবেই, দলীয় গঠনতন্ত্র মেনে বিশ্ববন্ধুকে বহিস্কার করা হয়েছে, দাবি পিসিসি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ কংগ্রেসের গঠনতন্ত্র মেনেই বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কার করা হয়েছে৷ সোমবার

সোমবার বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে দেখা করে নোটিশের জবাব দিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক৷ ছবি নিজস্ব৷
সোমবার বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে দেখা করে নোটিশের জবাব দিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক৷ ছবি নিজস্ব৷

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের সাথে দেখা করে এসংক্রান্ত সমস্ত কাগজপত্র তুলে দিয়েছেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ পাশাপাশি এদিন তিনি আবারও অধ্যক্ষের কাছে কংগ্রেসের দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছেন৷ এবিষয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, বীরজিৎ সিনহা এসংক্রান্ত আরো কাগজপত্র থাকলে জমা দেবেন বলে ১৫ জুলাই পর্যন্ত সময় চেয়েছেন৷ পাশাপাশি পিসিসি সভাপতি জমা দেওয়া সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে জানার আর কিছু বিষয় থাকলে তাঁর কাছে পুনরায় চাওয়া হবে৷
এদিন, কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিককে সাথে নিয়ে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে দেখা করতে যান৷ মূলত, বিধায়ক বিশ্ববন্ধু সেনের বহিষ্কার সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের নোটিশের জবাব দিতেই এদিন পিসিসি সভাপতি গিয়েছিলেন৷ অধ্যক্ষের কাছে বিভিন্ন রাজ্য এবং আদালতে রায় উল্লেখ করে বিধায়ক বিশ্ববন্ধু সেনকে গঠনতন্ত্র মেনেই বহিষ্কার করা হয়েছে বলে কাগজপত্র জমা দিয়েছেন [vsw id=”BqqWWPiTGl4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]পিসিসি সভাপতি৷ বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিসি সভাপতি জানান, কংগ্রেসের গঠনতন্ত্র মোতাবেক অধ্যক্ষের নোটিশের জবাব দেওয়া হয়েছে৷ তাতে বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে৷ উত্তরাখন্ড এবং সুপ্রিমকোর্টের বিভিন্ন রায়ের প্রতিলিপি অধ্যক্ষের কাছে বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কারের প্রাসঙ্গিক নথিপত্র হিসেবে জমা দেওয়া হয়েছে৷ তিনি দাবি করেন, আইন মোতাবেক বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কার করা হয়েছে৷ কারণ, বহিষ্কারের আগে যে সমস্ত নিয়ম এবং প্রক্রিয়া রয়েছে তা প্রদেশ কংগ্রেস গ্রহণ করেছিল৷ পিসিসি সভাপতি বলেন, এক বছর যাবৎ বিধায়ক বিশ্ববন্ধু সেন দলবিরোধী কার্যকলাপ করছিলেন৷ এর জন্য তাঁকে দুইবার শোকজ নোটিশ পাঠানো হয়েছিল৷ কিন্তু তিনি শোকজ নোটিশ গ্রহণ করতে অস্বীকার করেছেন৷ তাঁকে বহিষ্কারের আগে যথেষ্ট সময় এবং সুযোগ দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ পরিশেষে এআইসিসির অনুমোদনের ভিত্তিতেই তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পিসিসি সভাপতি জানিয়েছেন, বিধায়ক বিশ্ববন্ধু সেনকে দল থেকে বহিষ্কারের এআইসিসির অনুমোদন অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে৷
এদিন তিনি, দলত্যাগী কংগ্রেস বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, বিধায়ক পদ থাকলে তবেই বিরোধী দল হওয়ার সুযোগ থাকবে৷ তিনি জানান, অধ্যক্ষের কাছে দলত্যাগী কংগ্রেস বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার আর্জি জানিয়েছেন৷ তিনি দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন৷
এদিকে, অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানিয়েছেন, পিসিসি সভাপতি অনেক কাগজপত্র জমা দিয়েছেন৷ সেগুলি খতিয়ে দেখতে কিছুটা সময়ের প্রয়োজন৷ তবে, পিসিসি সভাপতি বিধায়ক বিশ্ববন্ধু সেনের বহিষ্কার সংক্রান্ত বিষয়ে আরো কিছু তথ্য প্রমাণ থাকলে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় চেয়েছেন সেগুলি জমা দেওয়ার জন্য৷ পাশাপাশি এসংক্রান্ত বিষয়ে আরো কিছু তথ্য জানার প্রয়োজন থাকলে তাও পিসিসি সভাপতির কাছে চাওয়া হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন৷ ফলে, বিধায়ক বিশ্ববন্ধু সেনের বহিষ্কারের বিষয়টি এবং দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ হবে কিনা তা আগামী ১৫ জুলাই’র পর নিশ্চিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top