News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ডার হাটে বিক্রেতার সংখ্যা বাড়াতে চায় রাজ্য সরকার
Image

বর্ডার হাটে বিক্রেতার সংখ্যা বাড়াতে চায় রাজ্য সরকার

Border Haatনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ বর্ডার হাটে বাণিজ্য খুবই সন্তোষজনক৷ এই বিষয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী জানান, ত্রিপুরায় দুটি বর্ডার হাট দিয়ে খুব ভাল বাণিজ্য হচ্ছে৷ দু’পাড়ের ২৫-২৭ জন বিক্রেতা ঐ হাটগুলিতে বিকিকিনি করছেন৷  হাটগুলিতে বিক্রেতার সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে৷ তবে এই বিষয়ে বাংলাদেশ সরকারের মঞ্জুরী আবশ্যিক৷ বাংলাদেশ সরকার বিক্রেতার সংখ্যা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানালে এপাড় ওপাড়ে আরও বিক্রেতা বাড়বে৷ এদিন শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ বাণিজ্য অনেকটাই কমেছে৷ তাঁর মতে প্রায় ৯০ শতাংশ অবৈধ বাণিজ্য এই বর্ডার হাটের কারণে কমে গিয়েছে৷ এদিকে, বর্ডার হাটের সংখ্যা আরও বাড়ানো হবে৷ এই বিষয়ে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকে প্রস্তাব পাঠিয়ে রাখা হয়েছে৷ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকও বর্ডার হাটের সংখ্যা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে৷ তাতে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আরও কয়েকটি বর্ডার খুলবে৷ এর মধ্যে ধর্মনগর এবং কমলপুরে অগ্রাধিকারের ভিত্তিতে দুটি বর্ডার হাট স্থাপন করা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে, সম্প্রতি কমালাসগর বর্ডার হাটের দিন পরিবর্তন করা হয়েছে৷ এই হাট বসত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার৷ তা পরিবর্তন করে করা হয়েছে বুধবার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top