News Flash

  • Home
  • Uncategorized
  • পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে পশ্চিম মহিলা থানায় বিজেপির ধর্ণা ঘিরে উত্তেজনা
Image

পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে পশ্চিম মহিলা থানায় বিজেপির ধর্ণা ঘিরে উত্তেজনা

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ ধর্ষণ মামলায়  অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে শনিবার পশ্চিম মহিলা থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শামিল হয় বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা৷ বিজেপির অন্যান্য সংগঠনগুলিও আন্দোলনে শামিল হয়৷ এর ফলে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে৷ পান্নাকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলনকারীরা পোস্টফিস চৌমুহনীতে পথ অবরোধেও শামিল হন৷ তাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে৷ তীব্র যানজট দেখা দেয়৷ এ্যাম্বুলেন্স, নিরাপত্তা বাহিনীর পদস্থ আধিকারীক এবং মন্ত্রীর গাড়িও আটকে পড়ে৷ খবর পেয়ে আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারীকরা অবরোধ স্থলে ছুটে যান৷ পুলিশের সঙ্গে দস্তাদস্তিতে চারজন মহিলা কর্মী অল্পবিস্তর আহত হয়েছেন৷ তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাতে আন্দোলন আরও তেজি হয়ে উঠে৷ শেষ পর্যন্ত আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারীকরা পান্না আহমেদকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্থ করেন৷ এরপরই তারা অবরোধ ও বিক্ষোভ আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেন৷ এদিকে, বিজেপির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই ইস্যুতে তারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ উল্লেখ্য গত ২৯শে জুন দক্ষিণ রামনগরে পান্না আহমেদের বাড়িতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাকে ঘরে আটকে রেখে ধর্ষণ করে সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদ৷ চারদিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷ পান্না আহমেদ রাজ্যান্তরী হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ উদ্ভোত পরিস্থিতিতে রাজ্য আরক্ষা প্রশাসন তাকে গ্রেপ্তারের জন্য রেড কর্ণার নোটিশ জারীর প্রস্তুতিও নিচ্ছে৷ প্রসঙ্গত, সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদের এই নারকীয় ঘটনাকে কেন্দ্র করে সরকার পক্ষ রীতিমতো বেকায়দায় পড়েছে৷ রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি আন্দোলনে ঝড় তোলার উদ্যোগ নিয়েছে৷ শাসক দল সিপিআইএম ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার কিছুটা প্রয়াস নিলেও বর্তমানে সেই পথ থেকে পিছু হঠেছে৷ এই ইস্যুতে শাসক দলের নেতাদের মুখ থেকে আর কোনও বক্তব্য শোনা যাচ্ছে না৷ এদিকে, শাসক দলের নারী সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি দেশ বিদেশের নারী নির্যাতনের ঘটনায় হাঁটঘাট কাঁপালেও রাজ্যে একজন টিসিএস অফিসার কর্তৃক মহিলা ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখে কুলুপ এঁটে বসে আছে৷ বিষয়টি রাজ্যবাসীর কাছেও বেমানান হয়ে দাঁড়িয়েছে৷ নারী সংগঠনের প্রকৃত ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ খোদ শাসক দলের অভ্যন্তরেও এই নিয়ে বিতর্ক ক্রমশই চাঙ্গা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top