News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকর মাত্র দশ বছরের জন্য সংরক্ষণ চালুর কথা বলেছিলেন, সংরক্ষণ চালু রাখা নিয়ে প্রশ্ণ তুললেন মুখ্যমন্ত্রী
Image

আম্বেদকর মাত্র দশ বছরের জন্য সংরক্ষণ চালুর কথা বলেছিলেন, সংরক্ষণ চালু রাখা নিয়ে প্রশ্ণ তুললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ আমাদের দেশে সংরক্ষণ ব্যাবস্থা চালু রাখার আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কি না সেই

শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘অসহিষ্ণুতা ও দলীত নিপিড়নের বিরুদ্ধে আম্বেদকর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘অসহিষ্ণুতা ও দলীত নিপিড়নের বিরুদ্ধে আম্বেদকর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

বিষয়ে বড় প্রশ্ণ তুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শুধু তাই নয়, সংরক্ষণের সুযোগ ক’জন পাচ্ছেন সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷ শুক্রবার ‘অসহিষ্ণুতা ও দলিত নিপিড়নের বিরুদ্ধে আম্বেদকর’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সংরক্ষণ ব্যবস্থা নিয়ে ডঃ বি আর আম্বেদকরের ভাবনা চিন্তার বিষয়গুলি তুলে ধরেন৷ তাতে তিনি বলেন, আম্বেদকর সংরক্ষণ দশ বছরের জন্য চালু করা হোক তা বলেছিলেন৷ কিন্তু, আমাদের দেশে স্বাধীনতার ৬৯ বছর পরও একই কায়দায় সংরক্ষণ ব্যবস্থা বলবৎ আছে৷ যারা এর সুযোগ নিচ্ছে তারা ভাবছেন এটাই তাদের জীবনের শেষ প্রাপ্তি৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাবি করেন, এই ভাবনা ভুল৷
এদিন তিনি আম্বেদকরের চিন্তা ধারার প্রতি সহমত পোষণ করে বলেন, বাবাসাহেব আম্বেদকর দীর্ঘ মেয়াদি সংরক্ষণ ব্যবস্থার বিরোধীতা করেছিলেন৷ পিছিয়ে পড়া অংশের মানুষদের আর্থিক উন্নতির লক্ষ্যে সাময়িক সংরক্ষণ ব্যবস্থা চালু করার সুপারিশ করেছিলেন৷ তাঁর যুক্তি ছিল মূল ব্যবস্থার পরিবর্তন হতে হবে৷ আর পরিবর্তন মানে তিনি সাম্যবাদের কথা বলেছিলেন৷ তিনি চেয়েছিলেন অর্থনৈতিক সাম্য৷ কিন্তু, এদিন মুখ্যমন্ত্রী এই সংরক্ষণ ব্যবস্থার সুযোগ কতজন নিতে পারছেন সেই প্রশ্ণ তুলেছেন৷ তিনি স্পষ্ট বলেন, সংরক্ষণ রয়েছে তাতেই চলে যাবে, তাহলে অর্থনৈতিক সাম্যবাদের সমাধান কোথায় হচ্ছে৷ তার চেয়ে বড় কথা এই সংরক্ষণের সুযোগই বা কতজন নিতে পারছেন৷ তিনি বলেন, দলিত অংশের মধ্যে যাদের একটু বিত্ত রয়েছে তারাই সবচেয়ে বেশী সুবিধা নিতে পারছে সংরক্ষণের৷ অথচ দলিতদের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে একেবারেই পেছনে পড়া তারা এই সুযোগ নিতে পারছেন না৷ মুখ্যমন্ত্রী বলেন, এই জায়গায় আম্বেদকর তাঁর জীবদ্দশায় বুঝতে পেরেছিলেন যদি মূল জায়গায় আঘাত না দেওয়া যায় তাহলে ভুল হবে৷ তিনি বারবার বলেছেন সংরক্ষণ ব্যবস্থাকে মূল ধরে চুপ করে বসে থাকবেন না৷ অর্থনৈতিক অসাম্য দূর করার জন্য এবং সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ ভাবে লড়তে হবে৷
তাতে, এদিনের আলোচনা সভা থেকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বাবাসাহেব আম্বেদকরের মূল দর্শন তুলে ধরে দেশের সংরক্ষণ ব্যবস্থার কড়া বিরোধীতা করেন৷ শুধু তাই নয়, রাজনৈতিক স্বার্থেই কি সংরক্ষণ ব্যবস্থা চালু রাখা হয়েছে, সেই প্রশ্ণও উঠতে শুরু করেছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যে অনেকটাই ইঙ্গিত মিলেছে এই সংরক্ষণ ব্যবস্থা দেশের একাংশের স্বার্থসিদ্ধি করেছে৷
এদিন মুখ্যমন্ত্রী অসহিষ্ণুতার প্রশ্ণে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সাথে বিজেপির কড়া সমালোচনায় মুখর হন৷ দেশ অসহিষ্ণু হয়ে উঠেছে৷ এই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, অসহিষ্ণুতা চলতে থাকলে দেশে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না৷ অসহিষ্ণুতা গণতন্ত্রের প্রধান বিরোধী৷ বাবাসাহেব আম্বেদকর স্বাধীনতা এবং তার সাথে গণতন্ত্রের কথা বলেছিলেন৷ স্বাধীনতা এবং গণতন্ত্র দুটিই প্রায় সমার্থক৷ মুখ্যমন্ত্রী বাবাসাহেব আম্বেদকরের যুক্তি উল্লেখ করে বলেন, স্বাধীনতা না থাকলে গণতন্ত্র অর্থহীন৷ তবে, তিনি অনেকটা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই যে গণতন্ত্র আজকে আমাদের দেশে অসহিষ্ণু হয়ে পড়েছে তা কিছু মানুষের হাতে পড়ে আক্রান্ত এবং বিধবস্ত৷ তিনি জোর গলায় বলেন, ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করা গণতন্ত্রের জন্য বিপজ্জনক৷ সংবিধানে বলা হয়েছে গণতন্ত্র বজায় রাখতে হবে৷ রাষ্ট্রের কোন ধর্ম থাকে না৷ ধর্ম একান্তই ব্যক্তিগত বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ এজন্য তিনি দাবি করেন, কোন রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে হতে পারবে না৷ এমনকি ভোটের সময় ধর্মের নামে সুড়সুরি দিয়ে ভোট চাইতেও পারবে না৷ তা বেআইনী৷ মুখ্যমন্ত্রীর আরও দাবি ধর্মান্তরিত করাও দেশে বেআইনী৷ তিনি কটাক্ষের সুরে বলেন, ঘর ওয়াপসির নামে বলপূর্বক ধর্মান্তকরণ হচ্ছে৷ গণতান্ত্রিক ব্যবস্থায় তা বেআইনী বলে তিনি মন্তব্য করেছেন৷ তবে, এই অসহিষ্ণুতা পরিকল্পিতভাবে করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মনে করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top